শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home খেলা

টাঙ্গাইলে ফুটবলার রায়হান হাসান যুক্তরাষ্ট্রে ফুটবল উন্নয়নে ব্যস্ত

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫
in খেলা, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, লিড নিউজ
A A
টাঙ্গাইলে ফুটবলার রায়হান হাসান যুক্তরাষ্ট্রে ফুটবল উন্নয়নে ব্যস্ত

টাঙ্গাইলে ফুটবলার রায়হান হাসান যুক্তরাষ্ট্রে ফুটবল উন্নয়নে ব্যস্ত

ঘরের খুঁটি যদি শক্ত হয় তাহলে হাজারো ঝড়ঝাপটায় ঘরটি স্বগৌরবে মাথা উচুঁ করে দাঁিড়য়ে থাকে। বাংলাদেশের জাতীয় ফুটবলে রায়হান হাসান ঘরের শক্ত খুঁটির মতো টানা ১০ বছর দক্ষ রক্ষণসেনা হিসেবে দায়িত্বপালন করেছেন। পাশাপাশি হাত দিয়ে লম্বা থ্রো করে প্রতিপক্ষের রক্ষণে আতংক ছড়িয়েছেন। তার লম্বা থ্রো কাজে লাগিয়ে স্টাইকাররা গোল করেছেন। সেই রক্ষনসেনা রায়হান হাসান এখন আমেরিকার তরুণ ফুটবলারদের বাছাই কার্যক্রমে বিচারক হিসেবে আমন্ত্রন পেয়েছেন এবং যথারীতি কাজও শুরু করেছেন। এরই মধ্যে তার দক্ষতাপূর্ন কাজ আমেরিকার বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে প্রশংসা হচ্ছে। ফুটবলের বিভিন্ন ইভেন্টে কাজ করার ডাক আসছে। যা টাঙ্গাইলবাসীর জন্য সুখবর।

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক যুক্তরাষ্ট বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে। যুক্তরাষ্ট্রের জাতীয় দল ছাড়াও পাইপলাইনকে শক্ত করতে তৃনমূল পর্যায়ে ফুটবলের চর্চায় ক্লাবগুলো ব্যস্ত। এই ব্যস্ত যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো বিভিন্ন দেশ থেকে সাবেক তারকা ফুটবলারদের বিচারক ও কোচ নিযুক্ত করছেন। টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ রথখোলা এলাকার গর্বিত সন্তান সাবেক জাতীয় দলের ফুটবলার ও এএফসি সি লাইসেন্সধারী কোচ মোঃ রায়হান হাসান এখন ব্যস্ত যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর অনুর্দ্ধ-১৫,১৬ ও ১৭ পর্যায়ের খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে।

আরও পড়ুন

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

আমেরিকান ইয়ুথ স্বকার একাডেমী ফর বাংলাদেশ ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের সাবেক ফুটবলার মোঃ রায়হান হাসানকে আমন্ত্রন জানায়। পড়ন্ত বছরের ফুটবলার রায়হান হাসান “আইসাব” এর আমন্ত্রনকে সম্মান জানিয়ে আমেরিকার ফুটবল উন্নয়নে নিজেকে যুক্ত করেছেন। আমেরিকা ২০২৬ বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হওয়ায় তাদের দেশ এখন ফুটবল উম্মাদনায় মুখর সারাদেশ।

টাঙ্গাইল পৌরসভার সন্তোষ রথখোলা এলাকার মোঃ আব্দুল করিম ও কুলসুল বেগমের ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ছেলে রায়হান হাসান ১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর জন্মগ্রহন করেন। বাড়ীর পাশে বড় মাঠে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ফুটবলকে ভালোবেসে ফুটবলকে আকড়ে ধরেন। যে কারণে পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত সীমাবদ্ধ ছিলো। টাঙ্গাইলের ফুটবলার তৈরী করার কারিগর মরহুম আতিকুর রহমান জামিলের টাঙ্গাইল ফুটবল একাডেমীতে ফুটবল খেলা শেখা হয়। রায়হান হাসানের সুপ্ত প্রতিভা থেকে দেখে কোচ জামিল বস খেলাধূলার শেখার ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে শুরু করেন। যা ২০০৬ সালে বিকেএসপিতে যুক্ত হওয়ার মাধ্যমে ফুটবলে এগিয়ে যাওয়া।

তৃনমূল পর্যায়ের পাইনিয়ার ফুটবল লীগে রক্ষণসেনা হিসেবে অংশগ্রহনে তার প্রতিভার স্ফূরণ সকলের চোখে পড়ে। ২০০৭ সালে বয়সভিত্তিক পর্যায়ে অনুর্দ্ধ-১৩ ফুটবলের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলের পথচলার স্বপ্নে বীজ রোপন। ২০০৯ সালে তৃতীয় বিভাগে খেলার পর ২০১০ সালে প্রথম বিভাগের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবে যুক্ত হন। ২০১০ ও ২০১১ সালে জাতীয় দলের অনুর্দ্ধ-১৭ ও ১৯ পর্যায়ে খেলার পর ডাক আসে শিরোপা প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে।

টাঙ্গাইলে ফুটবলার রায়হান হাসান যুক্তরাষ্ট্রে ফুটবল উন্নয়নে ব্যস্ত

রায়হান তার শীর্ষস্থানীয় ক্যারিয়ার শুরু করেন ২০১২ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। ২০১২ সালে লীগে রানার্সআপ হওয়ার পর ২০১৪ সালে লীগ ও ফেডারেশন কাপ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হন। ধানমন্ডি ক্লাবের সাথে পাঁচ বছর কাটানোর পর চট্রগ্রাম আবাহনীতে যোগ দেন। তান নতুন ক্লাবের হয়ে পেশাদার লীগে প্রথম গোলটি করেন ১৪ আগষ্ট ২০১৬ তারিখ উত্তর বারিধার ক্লাবের বিপক্ষে ৬-১ ব্যবধানে জয়লাভের মাধ্যমে।

২০১৭ সালের ১ জানুয়ারী রায়হান বাংলাদেশের সেরা ক্লাব ঢাকা আবাহনীতে যোগ দেন। ক্লাবে তার ৪ বছরের সময়কালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে(পেশাদার লীগ)১বার চ্যাম্পিয়ন ও দুইবার ফেডারেশন কাপে ট্রফি জয়লাভ করেন।২০১৯ সালে এএফসি কাপের নকআউট পর্বে পৌঁছানো আবাহনী দলের অংশ ছিলেন। ক্লাবে তার দীর্ঘ থ্রো ইনের মাধ্যমে ৬টি অ্যাসিস্ট করেছিলেন।

২০২১ সালে ২১ অক্টোবর ঢাকা আবাহনী ছেড়ে ফিরে যান পুরনো ক্লাবে ধানমন্ডির শেখ জামালে। ক্লাবে ফিরে আসার পর কোচ হুয়ান ম্যানুয়েল মার্টিনেজ রায়হানকে সেন্টার ব্যাক হিসেবে রুপান্তরিত করেন। ২০২৪ সালে ক্লাবটি বন্ধ হওয়ার পর ২০২৪-২৫ সেশনে মধ্যম সারির রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ক্লাবে এক বছর খেলেই পাড়ি জমান আমেরিকায়।

রায়হান হাসান বাংলাদেশ অনুর্দ্ধ-২৩ দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর এশিয়ান গেমসে আফগানিস্থানে বিপক্ষে বাংলাদেশ অনুর্দ্ধ-২৩ হয়ে অভিষেক হয়। ২০১৬ দক্ষিণ এশিয়ান গেমসে নেপালের বিপক্ষে অনুর্দ্ধ-২৩ দলের তিনি প্রথম গোলটি করেন। এই প্রতিযোগিতায় তার দল ব্রোঞ্জ পদক অর্জন করে।
২০১৩ সালের ৭ মার্চ ১৮ বছর বয়সে রায়হান নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বাংলাদেশ হয়ে আন্তজার্তিক ম্যাচে অভিষেক হয়। ম্যাচের ৮৫তম মিনিটে তিনি মিঠুন চৌধুরীর বদলী হিসেবে মাঠে নামেন। বাংলাদেশ ৪-০ ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে।

২০১৪ সালে ভুটানে কিংস কাপে ফুটবলে চ্যাম্পিয়ন হন। একই বছর ক্লাব ফুটবলে শেখ জামালের হয়ে ভারতে আই এফ শিল্টে রানার্সআপ হন। ২০১৪ সালে শ্রীলংকায় এশিয়ান কাপ পর ২০১৫ সালে দক্ষিণ কোরিয়া এশিয়ান গেমসে অংশগ্রহন। তিনি জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।

ফুটবল খেলতে খ্যাপ থেকে প্রথম ১০০ টাকা অর্জন হলেও তিনি পরবর্তীতে ক্লাব ও আন্তজার্তিক ফুটবলের চাপে খ্যাপ খেলতে পারেননি। খেলতে পারেনি টাঙ্গাইলের মাঠে বেশী ম্যাচ। টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনের ফুটবল সর্ম্পকে বলেন, আমরা যখন ছোট ছিলাম, তখন দেখতাম টাঙ্গাইলে নিয়মিত ফুটবল লীগ, উপজেলা টুর্নামেন্ট, জেলা প্রশাসক গোল্ডকাপ নিয়মিত হতো। কিন্তু সেই ফুটবল লীগ এবং টুর্নামেন্ট হয় না। যে কারনে এই সময়ে জাতীয় পর্যায়ে ফুটবলার তৈরী হচ্ছে না। আমাদের সময় আমি সহ বিশ্বনাথ ঘোষ, রবিউল, সুমন রেজা, রফিকুল ইসলাম, মামুন মিয়া একত্রে জাতীয় দলে খেলেছেন। এখন সুমন রেজা ছাড়া কেউ খেলার মতো নাই। জেলায় নিয়মিত খেলাধূলা আয়োজন হলে নতুন ফুটবলার উঠে আসবে। টাঙ্গাইলে ভালো মানের ফুটবল কোচ বর্তমানে নাই। ভালো মানের কোচ দরকার। টাঙ্গাইলের সাবেক ফুটবলারদের ফুটবলে উন্নয়নে কোচ হলে টাঙ্গাইলের তৃনমূল পর্যায়ের ফুটবলার ভালো প্রশিক্ষণ নিতে পারবে। টাঙ্গাইলের পিযুয নন্দী, সাদেকুল ইসলাম উত্তম, মামুন মিয়া, ইউসুফ আলী খান, গোবিন্দ চন্দ্র, সাইফুল, শিপন,জাহিদ হোসেন, বিশ্বনাথ ঘোষ, সুমন রেজাদের মতো খেলোয়াড় তৈরী করতে হবে।’

তার স্বরনীয় খেলা এশিয়ান গেমসে আফগানিস্থানের বিপক্ষে। নিজ দলের অনেক ইনজুরি খেলোয়াড় থাকা স্বত্ত্বেও আফগানিস্থানকে একমাত্র গোলে পরাজিত করেন। জাতীয় দলের কোচ জেমি ডে,কাবরেরা ছাড়াও ক্লাবের আতিকুর রহমান জামিল, জিলানী,নিপু, মারুফ, টিটু, জুলফিকার মিন্টু, কায়সার, কামাল ও জাকির বাবুর অধীনে অনেক ফুটবল খেলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার প্রিয় খেলোয়াড় মেসি। তিনি ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসেন। অবসর সময়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করেন।

সি লাইসেন্স ধারী সাবেক ফুটবলার ও কোচ রায়হান হাসান বলেন, আমি আমেরিকায় এসে ফুটবলের সাথে আছি, এখানেও ফুটবল খেলছি। ছোট থেকে কিশোরদের ফুটবল সর্ম্পকে জ্ঞান দিচ্ছি। আমার ইচ্ছে, তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরী করার জন্য একটি ফুটবল কোচিং একাডেমী করবো। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জন্য নতুন নতুন ফুটবল উঠে আসবে। এরাই ফুটবলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম যমুনা চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...

টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
0

‘সবার জন্য কাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ওয়ার্কস ফর এভরিওয়ান-উই (Works for Everyone–WE)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের...

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

by সমাচার ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা, আগুন সন্ত্রাস ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো....

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

by সমাচার ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
0

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য, দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে এনসিপি। জাতীয়...

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে ১২ বছর বয়সি বুদ্ধিপ্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মোফাজ্জল হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার...

Next Post
নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

নভেম্বর ১২, ২০২৬
টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

নভেম্বর ১২, ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নভেম্বর ১২, ২০২৬
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

নভেম্বর ১২, ২০২৬
মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

নভেম্বর ১১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?