মঙ্গলবার, জুন ২, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home খেলা

উত্তাপ ছড়ানো ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৪
in খেলা
A A

দাঙ্গা-হাঙ্গামার ম্যাচে ব্রাজিলকে হারিয়ে জয়ে ফিরলো আর্জেন্টিনা। বুধবার ১০ জনের স্বাগতিক দলকে হারালো তারা। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। আর ব্রাজিল হেরে গেলো টানা তিন ম্যাচ।

মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগেই দাঙ্গা। দর্শকদের ওপর পুলিশের লাঠিচার্জ। এমন বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কল্পনাই করেননি আর্জেন্টিনার খেলোয়াড়রা। ম্যাচ শুরু হলো ২৫ মিনিট পর। কিন্তু মাঠেও চললো দাঙ্গা-হাঙ্গামা। ব্রাজিলের খেলোয়াড়রা শুরু থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের ওপর চড়াও। ৪৫ মিনিট শেষে কোনও দল গোল পায়নি। তবে ফাউল হয়েছে ২২টি, তার মধ্যে ব্রাজিলই করেছে ১৬টি! পুরো ম্যাচে ৪২টি ফাউল হয়েছে, ২৬টিই স্বাগতিকদের।

আরও পড়ুন

ঘাটাইলে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ের পর পরিবেশবান্ধব বার্তা, চ্যাম্পিয়নের হাতে আম ও রানার্সআপদের হাতে তুলে দেওয়া হলো কাঁঠাল গাছের চারা

খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। কিন্তু অপ্রীতিকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধঘণ্টা পর মাঠে নামেন ফুটবলাররা। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো সূত্রে জানা গেছে, ঝামেলার সূত্রপাত আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকরা দুয়ো দেওয়া থেকে। গ্যালারিতে দুই দেশের সমর্থকদের মধ্যে অস্থিরতা তৈরি হয়। গ্যালারির এক অংশে আর্জেন্টাইন সমর্থকদের ওপর পুলিশ মারমুখী হয়ে উঠলে আর্জেন্টিনার খেলোয়াড়রা তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন। পরে তারা টানেলের দিকে চলে যান। অবশ্য ব্রাজিলের খেলোয়াড়দের মাঠেই অনুশীলন করতে দেখা যায়।

এক ভিডিওতে পুলিশের ওপর মেজাজ হারাতে দেখা গেছে এমিলিয়ান মার্তিনেজকে। আর্জেন্টাইন দর্শকদের ওপর পুলিশের লাঠিচার্জে ক্ষিপ্ত হন তিনি। পুলিশকে ধাক্কা দেন আর্জেন্টিনার গোলকিপার। পরে তাকে সরিয়ে আনেন অন্যরা।

ম্যাচ শুরুর আগের উত্তাপ ছিল মাঠেও। ৩৪ মিনিটের মধ্যে তিনটি হলুদ কার্ড পায় ব্রাজিল। ডি পলের মুখে আঘাত করে হলুদ কার্ড দেখেন রাফিনহা। ফুটবলের চেয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের দিকেই বেশি নজর ছিল স্বাগতিকদের। একবার ব্রাজিলের কোচ দিনিজকে রেফারি সতর্ক করে দেন।

এরই মধ্যে ব্রাজিল একমাত্র সুযোগ পায় ৪৪ মিনিটে। এমিলিয়ান মার্তিনেজ কর্নার কিক পাঞ্চ করলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ব্লক করেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ৫৪ মিনিটে রাফিনহা ও চার মিনিট পর মার্তিনেল্লির শট রুখে দেন মার্তিনেজ। দুই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার মাশুল গুনতে হয় ব্রাজিলকে। ৬৩ মিনিটে জিওভান্নি লু চেলসোর কর্নার কিক। বাতাসে ভেসে আসা বল দুই মার্কারকে টপকে জোরালো হেডে জাল কাঁপান নিকোলাস ওতামেন্দি। মারাকানার গ্যালারি গর্জে ওঠে।

গোল শোধের চেষ্টা করেও পারেনি ব্রাজিল। উল্টো ৮১ মিনিটে ডি পলকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জোয়েলিংটন। একজন কম নিয়ে স্বাগতিকরা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়।

৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল। বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে উরুগুয়ে দুই নম্বর স্থানে, তাদের অর্জন ১৩ পয়েন্ট

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঘাটাইলে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঘাটাইলে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুন ১, ২০২৬
0

রিমল তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইলে আথাইল শিমুল দক্ষিণপাড়া মাঠে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনোদনের বার্তা ছড়িয়ে...

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ের পর পরিবেশবান্ধব বার্তা, চ্যাম্পিয়নের হাতে আম ও রানার্সআপদের হাতে তুলে দেওয়া হলো কাঁঠাল গাছের চারা

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ের পর পরিবেশবান্ধব বার্তা, চ্যাম্পিয়নের হাতে আম ও রানার্সআপদের হাতে তুলে দেওয়া হলো কাঁঠাল গাছের চারা

by সমাচার ডেস্ক
জুন ১, ২০২৬
0

খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ। "মাদক মুক্ত সমাজ চাই,খেলাধুলার বিকল্প নাই"খেলবে যুবক, হাসবে দেশ—মাদকমুক্ত হোক বাংলাদেশ,গাছ...

মোহামেডানে সৌরভ ছড়িয়ে সৌরভ দেওয়ান এখন জাতীয় দলে

মোহামেডানে সৌরভ ছড়িয়ে সৌরভ দেওয়ান এখন জাতীয় দলে

by সমাচার ডেস্ক
মে ২৫, ২০২৬
0

সৌরভ অর্থ সুগন্ধময় আর সেই সুমিষ্ট গন্ধের সৌরভ ছড়িয়ে টাঙ্গাইলের ফুটবল রত্ন মোহামেডানে সৌরভ ছড়িয়ে সৌরভ দেওয়ান এখন বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন| মোহামেডানে সৌরভ ছড়িয়ে সৌরভ দেওয়ান...

টাঙ্গাইলে ব্রি'র এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

টাঙ্গাইলে ব্রি’র এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

by সমাচার ডেস্ক
মে ১৯, ২০২৬
0

ইমাম হাসান সোহান: এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে আউশ/২০২৬ মৌসুমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ১৯ মে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা...

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

by সমাচার ডেস্ক
মে ১৩, ২০২৬
0

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার...

Next Post

সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি

সর্বশেষ সংবাদ

যুবদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগ: ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু

যুবদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগ: ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু

জুন ২, ২০২৬
সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

জুন ২, ২০২৬
মাস ব্যাপী মেলায় ৩০ হাজার টাকা রাজস্ব দিয়ে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার পায়তারা

মাস ব্যাপী মেলায় ৩০ হাজার টাকা রাজস্ব দিয়ে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার পায়তারা

জুন ২, ২০২৬
নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

জুন ১, ২০২৬
ভূঞাপুর বাজার পরিদর্শন মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের

ভূঞাপুর বাজার পরিদর্শন মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের

জুন ১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?