টাঙ্গাইলে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইলে জেলার হলরুমে উৎসব মুখর পরিবেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), টাঙ্গাইল জেলা শাখার নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান তানজীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিষ সাহা কারন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলাতুল ছামিরা ছিম্মি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা আদিবা, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হাসান, শিশু সংসদ সদস্য (ছেলে) রাকিবুল ইসলাম অনিক, শিশু সংসদ সদস্য (মেয়ে) আদিবা খান অহনা, শিশু গবেষক(ছেলে) তৌসিফ কবীর সাজিদ, শিশু গবেষক ( মেয়ে) মুমতাহীনা ইসলাম নাবা, শিশু সাংবাদিক ( ছেলে) দেবপ্রিয় চক্রবর্তী প্রিতম, শিশু সাংবাদিক( মেয়ে)
জান্নাতুল ফেরদৌস তুবা।
টাঙ্গাইল জেলা এনসিটিএফের সভাপতি তানজীম, সাধারণ সম্পাদক কারন
নবনির্বাচিত কমিটির সভাপতি মাহমুদুল হাসান তানজীম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আপনারা আমাকে এনসিটিএফের সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন।আমি জানি এই দায়িত্ব অনেক বড় কিন্তু আমার বিশ্বাস সবাই মিলে কাজ করলে আমাদের এনসিটিএফ আরও সুন্দর ও শক্তিশালী হবে। সকলকে ধন্যবাদ।
নির্বাচনে এনসিটিএফ টাঙ্গাইল জেলার সাধারণ সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এসময় ইয়েস বাংলাদেশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনসিটিএফ নবনির্বাচিত কমিটির সদস্যরা টাঙ্গাইল জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলবে ও কাজ করবে।
টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম যমুনা চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...
‘সবার জন্য কাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ওয়ার্কস ফর এভরিওয়ান-উই (Works for Everyone–WE)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা, আগুন সন্ত্রাস ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো....
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য, দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে এনসিপি। জাতীয়...