ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা-২০২৪ এর উত্তীর্ণদের অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়েছে। জানা যায়, বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪০টি বিদ্যালয়ের ৭শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সুপার ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত পাকুয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নওশীন তাবাসসুম ও নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তারকে স্বর্নপদক, স্কলারশীপ ক্যাপ গাউন, সার্টিফিকেট ও নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়।
গোপালপুরে ডা. আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠান
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৭ম শ্রেণীর ৫জন ও ৮ম শ্রেণীর ৫জনকে নগদ ৪হাজার টাকা, সার্টিফিকেট, টি-শার্ট এবং সাধারণ গ্রেডে ৪০জন শিক্ষার্থীকে নগদ ৩হাজার টাকা, সার্টিফিকেট ও টি-শার্ট প্রদান করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী ফাতেমা-মকবুল মডেল এতিমখানা মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, যুবদলের সাবেক প্রচার সম্পাদক করিম সরকার, গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ শিক্ষক, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সঞ্চালনায় ছিলেন অত্র ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিন আজাদ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন-এর যৌথ উদ্যোগে বুধবার টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দুটি স্বাস্থ্য ও সুরক্ষা...
টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬মে) উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন...
টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির 'সভাপতি' পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় সখিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি...
‘ভাষা ও কাজ শিখে তবেই বিদেশ যেতে হবে; এর কোনো বিকল্প নেই’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত...