বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা ঘাটাইল

আটক ঢাবি ছাত্র জালালের শাস্তি চান গ্রামবাসী

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৪
in ঘাটাইল, টাঙ্গাইল জেলা, দেশ জুড়ে
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানসিক প্রতিবন্ধী তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক সাবেক ছাত্রলীগ নেতা জালাল আহমেদের শাস্তি চান এলাকাবাসী। ছোটবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানসিক প্রতিবন্ধী তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক সাবেক ছাত্রলীগ নেতা জালাল আহমেদের শাস্তি চান এলাকাবাসী। ছোটবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানসিক প্রতিবন্ধী তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক সাবেক ছাত্রলীগ নেতা জালাল আহমেদের শাস্তি চান এলাকাবাসী। ছোটবেলা থেকেই মেধাবী এই শিক্ষার্থীর পড়াশুনার খরচ চলেছে অন্যের সহায়তায়। গ্রামের বাড়িতে জালালের পরিবারের নেই ঘর বা জায়গা জমি। মেধাবী ওই শিক্ষার্থীর কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। তারাও চান জালাল তার কর্মের জন্য শাস্তি পাক।শুক্রবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সাইটশৈলা গ্রামের বাড়িতে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে। সে ওই গ্রামের আলতাফ হোসেন চৌধুরীর ছোট ছেলে।জানা যায়, জালালের বাবা-মা ভাইয়ের গ্রামের বাড়িতে থাকার মতো কোনো জায়গা নেই।

 

আরও পড়ুন

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার- প্রতিমন্ত্রী টুকু

বড় ভাই আল-আমিন তার স্ত্রী নিয়ে অন্যজনের বাড়িতে থাকেন। তার বোনের বিয়ে হয়েছে নারান্দিয়াতে। জালালের প্রতিবন্ধী বাবা আলতাফ অসুস্থ মাকে নিয়ে থাকেন ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি এলাকায় একটি ভাড়া ঘরে। ওই পাথাইলকান্দি বাজারেই তার বাবা-মা চাপটি বিক্রি করে ভরণপোষণ চালান। ঢাবিতে ভর্তি হওয়ার পর জালাল এলাকায় বেশি যেতেন না। সরকার পতনের পর জালাল গ্রামের বাড়িতে গিয়েছিল। জালার মেধাবী হওয়ায় গ্রামের মানুষজন তার লেখাপড়ার খরচ যোগান দিতো।

এছাড়া তার বাবাও যতটুকু পেরেছেন ছেলের পড়াশুনার খরচ দিয়েছেন। জানা গেছে, মানসিক প্রতিবন্ধী তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় জড়িত জালাল আহমেদ ঘাটাইলের সাইটশৈলা সরকারি প্রাথমিক ও সাইটশৈলা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাস করার পর এলেঙ্গার শামছুল হক কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাবিতে ভর্তি হন। এরপর থেকেই পরিবর্তন ঘটে জালালের। স্থানীয়দের সহায়তা, বাবার কষ্টে উপার্জনের টাকা এবং টিউশনি করে পড়াশুনার খরচ চালানো জালাল এখন হত্যা মামলার আসামি। স্থানীয়রা জানান, এলাকার মানুষের কাছে জালাল একজন উদাহরণ দেওয়ার মত ছাত্র ছিল। কিন্তু একটি ঘটনায় তার এবং তার পরিবারের আশা নিরাশায় পরিণত হয়েছে। মেধাবী জালাল এখন খুনের দায়ে পুলিশের হাতে আটক। সাইটশৈলা গ্রামের কায়কোবাদ হোসেন বলেন, জালাল খুবই মেধাবী ছিল। স্থানীয়রা টাকা-পয়সা তুলে তার পড়াশুনার খরচ চালিয়েছে। গ্রামে কোনো রাজনীতি করতো না।

তার বাবা বিএনপি সমর্থন করতো। তবে ছেলেটা কেন বা কিভাবে রাজনীতিতে গেল সেটা অবাক করার মত। কাউকে এভাবে পিটিয়ে মারবে সে এটা কল্পনা করার মতো না। ঘটনাটি টেলিভিশনে দেখে হতবাক হয়েছি। জালালের চাচা চান মিয়া বলেন, কয়েক বছর ধরে তাদের সঙ্গে যোগাযোগ নেই। গ্রামে মাঝে মাঝে আসে কিন্তু তেমন কথা হয় না। হঠাৎ গতকাল সাইটশৈলা বাজারের টিভিতে দেখলাম সে একটা ছেলেকে মারধর করছে। এটা ঠিক করেনি। ঘটনার শাস্তিতো সে পাবেই। আমরাও এই ঘটনার শাস্তি চাই। জালালের মা কহিনুর বেগম বলেন, ছেলেকে বুঝিয়েছি অনেক সে যেন কারোর সঙ্গে খারাপ আচরণ বা কাউকে আঘাত না করে। ঘটনাটি দেখিনি তবে শুনেছি মেয়ের কাছে। আমার ছেলেকেও যদি এভাবে মারধর করতো তাহলে সেই কষ্টতো আমারও হতো।

শিক্ষার্থী জালাল আহমেদের বাবা আলতাফ হোসেন বলেন, সবই আমার ভাগ্য। জায়গা-জমি নেই থাকার মতো। গ্রামের বাড়ির বাজারে চা বিক্রি করেছি। চা বানানোর সময় হাতের আঙ্গুল কেটে যায়। পরে চা আর বিক্রি করতে পারিনি। অন্যের বাড়িতে থেকেছি। পরে পাথাইলকান্দিতে চাপড়া বিক্রি করি স্ত্রীর সহযোগিতায়। ছোটবেলা থেকেই ছেলেটা কষ্ট করে পড়াশুনা করেছে। অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে। সে চাকরি-বাকরি করবে। কিন্তু সব শেষ হয়ে গেল। আশা ধ্বংস করে দিল এক নিমিষেই। ছেলে পুলিশে আটক হয়েছে শুনেছি। কিন্তু কে তার খোঁজ নেবে। আমিতো প্রতিবন্ধী মানুষ। আমার পরিবারে তেমন কেউ নেই ছেলেটার খোঁজ নেবে। ঢাকায় রাজনীতি করতো কিনা জানি না।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটকে রাখেন শিক্ষার্থীরা। সেখানে কয়েক দফায় তাকে মারধর করা হয়। পরে পুলিশের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর জালাল আহমেদকে আটক করে পুলিশ।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

by সমাচার ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬
0

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন। এই মামলার অপর তিন আসামি শ্বশুর আ. বারেক, শাশুড়ি ও বাসুরকে খালাস দেওয়া হয়েছে। রায়...

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার- প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬
0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল এবং সঠিক সময়ে টিকা আনার ব্যবস্থা করেনি। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায়...

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

by সমাচার ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬
0

ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন । সোমবার (২০ এপ্রিল) সকাল ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল...

টাঙ্গাইলের ধনবাড়ীতে উদ্বোধন হলো হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে উদ্বোধন হলো হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬

by সমাচার ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬
0

ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে । ২০ এপ্রিল সোমবার সকাল দশটায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা...

মির্জাপুরে হাত বাঁধা অবস্থা লাশ উদ্ধার

মির্জাপুরে হাত বাঁধা অবস্থা লাশ উদ্ধার

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জামুর্কী ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা ফিলিং স্টেশনের পূর্বপাশ থেকে হাত বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল নয়টার দিকে মির্জাপুর থানা...

Next Post
মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা

সর্বশেষ সংবাদ

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

এপ্রিল ২০, ২০২৬
হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার- প্রতিমন্ত্রী টুকু

এপ্রিল ২০, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

এপ্রিল ২০, ২০২৬
টাঙ্গাইলের ধনবাড়ীতে উদ্বোধন হলো হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে উদ্বোধন হলো হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬

এপ্রিল ২০, ২০২৬
মির্জাপুরে হাত বাঁধা অবস্থা লাশ উদ্ধার

মির্জাপুরে হাত বাঁধা অবস্থা লাশ উদ্ধার

এপ্রিল ১৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?