টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম যমুনা চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার ভানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক যথাসময়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান।










