জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য, দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে এনসিপি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মশাল মিছিলে জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম সদস্য সচিব আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও উর্মী আক্তার পরি, দপ্তর উপকমিটির সদস্য শ্রাবণী আক্তার, টাঙ্গাইল জেলা যুবশক্তির আহ্বায়ক সাইমন ইসলাম, মুখ্য সংগঠক মজনু মিয়া, টাঙ্গাইল জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আবু আহমেদ শের শাহ, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার ইতি ও মুনসুর হেলাল।
এ ছাড়া টাঙ্গাইল জেলা শ্রমিকশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ টাঙ্গাইল শহর ও সদর উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পৌর ও সদর উপজেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
মশাল মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।











