দীর্ঘ ৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্স আ্যন্ড ইন্ড্রাস্ট্রি’র পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে| এর আগে ১৯৮৪ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়|
শনিবার রাতে নির্বাচিত পরিচালকদের ভোটে দুই বছর মেয়াদি টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি নির্বাচিত হন বেনজির আহমেদ টিটু| এছাড়া পরিষদের উর্দ্ধতন সহসভাপতি স্বপন ঘোষ, সহসভাপতি খন্দকার রাশেদুল আলম, মোঃ নুরুল আলম,দুলাল চন্দ্র সাহা ও ˆসয়দ যুবায়ের আব্দুল্লাহ|
এর আগে গত সোমবার টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে পরিচালক পদে ভোট গ্রহন শেষে রাতেই ফলাফল ঘোষনা করা হয়| এতে পরিচালক পদে ‘এ’ শ্রেনীতে ১৮ জন এবং ‘বি’ শ্রেনীতে ১২ জন নির্বাচিত হন|
‘এ’ শ্রেনীতে নির্বাচিত পরিচালকরা হচ্ছেন- বেনজীর আহমেদ (টিটো), মোঃ নূরুল আলম, নাজমুল আহসান, শংকর সরকার, স্বপন ঘোষ, আখতার হোসেন খান, খন্দকার রাশেদুল আলম, তারেকুল ইসলাম (ঝলক), বিশ্বজিৎ কুমার সাহা (লিটন), আনবসুর রহমান চৌধুরী, সামসুর রহমান চৌধুরী, প্রভাত কুমার ধর, দুলাল চন্দ্র সাহা, খন্দকার আব্দুল মোকাদ্দেম, মির্জা জিয়াউর রহমান, মেঃ নূরুল ইসলাম (রবিন) মোঃ সরোয়ার হোসেন খান, মেঃ আব্দুল্লাহ হেল কাফি|
‘বি’ শ্রেনীতে নির্বাচিত ১২ জন পরিচালক হচ্ছেন- মোঃ রোকনউদ্দিন, ˆসয়দ যুবায়ের আব্দুল্লাহ, ইকবাল হোসেন জুয়েল, আবু সাঈদ চৌধুরী, মোঃ ফয়জুল ইসলাম, সাইফুল ইসলাম, কাজী শফিকুল ইসলাম (লিটন), মোঃ আরিফ হোসেন, মীর মিরাজ হোসেন, আজিম উদ্দিন রবিন, পলাশ চন্দ্র বসাক ও খন্দকার নাজমুল হায়দার (সৈকত)|
উল্লেখ্য, গত ১৭ বছর আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের দিয়ে একতরফা কমিটি গঠন করে আসছিল| দীর্ঘদিন পর নির্বাচনে ভোট দিতে পেরে সাধারণ সদস্যদের মাঝে উৎসব আমেজের সৃষ্টি হয়|











