পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাট পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। পরিদর্শনকালে তিনি হাটের সার্বিক পরিস্থিতি, ক্রেতা-বিক্রেতাদের সুবিধা-অসুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
আজ রোববার ২৪ মে গোবিন্দাসী গরুর হাটে গিয়ে সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং গরু ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হাটে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং ক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি বলেন, “কোরবানির পশুর হাটে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন, সে জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খামারিদের স্বার্থ রক্ষার পাশাপাশি ক্রেতাদের সুবিধাও নিশ্চিত করতে হবে।”
স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা জানান, সংসদ সদস্যের এমন পরিদর্শনে হাট ব্যবস্থাপনা আরও গতিশীল হবে এবং তাদের সমস্যাগুলো সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও হাট ইজারাদাররা উপস্থিত ছিলেন।










