রবিবার ২৬ এপ্রিল বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজ ক্যাম্পাসে ০৩ জন ছাত্রী বৃষ্টিতে ভিজে পরবর্তীতে ক্যাম্পাসের ভিতরের পুকুরে গোসল করতে নামে।
কিছুক্ষণ পর সবাই উঠে আসলেও সাকিবা ইসলাম স্বর্ণা (১৭) নামের শিক্ষার্থী পুকুর থেকে আর উঠতে পারেনি। পরবর্তীতে তার সহপাঠীরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক আনুমানিক ০৪:৪০ ঘটিকার সময় তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাকিবা ইসলাম স্বর্ণা টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার সরদারপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবার, এলাকা ও কলেজ ক্যাম্পাসে বইছে শোকের মাতম।
মৃতদেহ বর্তমানে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গের রাখা হয়েছে।










