মোঃ মুসা মিয়া: সোমবার (২৭ এপ্রিল) টাঙ্গাইলে নার্সিং এবং মিডওয়াইফারি কলেজের মাল্টিপারপাস সেডে Job Fair 2026 অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে দক্ষ নার্স ও মিডওয়াইফারি খুজে বের করতে এই রকমের ভিন্নধর্মী মেলার আয়োজন করা হয়।

মেলায় সভাপতির আসন গ্রহণ করেন নার্সিং এবং মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইলের প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) টাঙ্গাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু , সিভিল সার্জন টাঙ্গাইল; ডাঃ মোঃ আব্দুল কদ্দুস, পরিচালক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল; ডাঃ খন্দকার সাদিকুর রহমান, উপ-পরিচালক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল টাঙ্গাইল; ছাইদুল হক ছাদু, পরিচালক দেশবন্ধু হসপিটাল টাঙ্গাইল; এম. আর. করিম রেজা, পরিচালক মমতাজ সেন্ট্রাল হসপিটাল।
আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হসপিটালের মালিকগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মেলার শুরুতে প্রধান আতিথি বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। এরপর মেলায় নার্সিং চাকুরী প্রত্যাশীদের জন্য ১১ টি ক্লিনিক কর্তৃক স্থাপিত স্টল গুলো পরিদর্শন করেন।

এই ভিন্নধর্মী মেলার মূল উদ্দেশ্য হলো নার্সিং এবং মিডওয়াইফারি কলেজ থেকে পাশ করে যেন কাউকে কষ্টকরে চাকুরীর খুজতে নাহয়। অপর দিকে বেসরকারি হাসাপাতাল ও ক্লিনিকগুলোতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া যায়। অদক্ষ জনবল দিয়ে নার্সিং করালে যেমন রুগীর মৃত্যু ঝুকি বাড়ে ঠিক দক্ষ নার্সদের দিয়ে নার্সিং করলে রুগীর বাঁচার সম্ভবনা বহুগুন বেড়েযায়। তাই রেজিষ্টার ব্যাতিত কোন নার্সকে কোন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতাল গুলোতে নিয়োগ না দেওয়ার আহ্বান জানানো হয় ক্লিনিক মালিক পক্ষদের।

মেলায় মোট ১১ টি স্টল বসেছে- দেশবন্ধু হসপিটাল ও ডায়গনস্টিক সেন্টার, সেবা ক্লিনিক এন্ড হসপিটাল, সরকার হসপিটাল, এশিয়া হসপিটাল, সেন্টাল মুক্তা হসপিটাল, ডক্টর্স ক্লিনিক, মমতাজ সেন্টাল হসপিটাল, মা নার্সিং হোম এন্ড ডায়গনস্টিক সেন্টার, ধলেশ্বরী হসপিটাল, সোনিয়া নার্সিং হোম ও ফাতেমা মর্ডান হসপিটাল। এই মেলার মাধ্যমে চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে আবেদন সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে দক্ষদের নির্বাচিত করে সরাসরি নিয়োগ প্রদান করা হবে।

চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে দক্ষ নার্সদের খুঁজে বের করতে প্রত্যেক বছর এই মেলার আয়োজন করা হবে বলে জানানো হয়।











