বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল’২৬) টাঙ্গাইল জেলা কার্যালয় এর উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে ঘাটাইল উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ৭ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময়ে ১টি ইট ভাটার কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং ৭টি ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়, সর্বমোট ২৩,০০,০০০/- (তেইশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কার্যালয়টির হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ এ এইচ এম জিয়াউর রহমান ও পরিদর্শক মোঃ নুরুল আমিন প্রধান ও অন্যান্য কর্মচারীগণ।
এ সময় বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: জহিরুল ইসলাম তালুকদার জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।











