টাঙ্গাইল মধুপুর উপজেলা প্রশাসন পরিবহন মালিক ও চালকদের স্মার্ট ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন ।
জনসেবাকে আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংশ্লিষ্ট সেবাগ্রহীতাদের জন্য এটি সময়োপযোগী ও কার্যকর সহায়তা হিসেবে কাজ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন জানান, আগামী ১৮ এপ্রিল ২০২৬ এর পর হতে ফুয়েল কার্ড ব্যতীত মোটর সাইকেলে জ্বালানি সরবরাহ করা যাবে না। অনলাইনে আবেদন সাবমিট হলে একটি ট্র্যাকিং আইডি দেয়া হবে। ট্র্যাকিং আইডি ও আপলোডকৃত কাগজপত্রের মূলকপিসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করে ফুয়েল কার্ডের মূলকপি সংগ্রহ করতে পারবেন।
মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, মো: সরোয়ার হোসেন প্রমূখ।










