শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

by সমাচার ডেস্ক
এপ্রিল ৩, ২০২৬
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, লিড নিউজ
A A
কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সারা দেশে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। এদিন টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আয়োজনের প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় এটি জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষকদের জন্য, মেহনতি মানুষের জন্য জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেই মাওলানা হামিদ খান ভাসানীর ঐতিহ্যবাহী টাঙ্গাইল কৃষি কার্ড উদ্বোধন হবে, অত্যন্ত গর্বের।

কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

তিনি জানান, টাঙ্গাইলের মানুষ এ আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা, কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে, যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।

তিনি আরও জানান, ওই দিন টাঙ্গাইল থেকে কৃষক কার্ড উদ্বোধনের পাশাপাশি দেশের আরও ৯টি স্থানে একই সময়ে এ কার্যক্রম শুরু হবে। পাইলট প্রকল্পের আওতায় দেশের ৯টি স্থানে বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল কৃষকই এ সুবিধার আওতায় আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ও কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সব কর্মকর্তাদের উপস্থিতিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে ঘণ্টাব্যাপী আলোচনা হয়।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। এ সময় ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মতামত প্রদান করেন।

কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সভায় প্রধানমন্ত্রীর সফর সফল করতে এসএসএফ, কৃষি মন্ত্রণালয়, জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের কঠোর নির্দেশনা দেন। সভায় জানানো হয়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সচিব রফিকুল-ই মোহাম্মদ, বাংলাদেশ স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম যমুনা চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...

টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
0

‘সবার জন্য কাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ওয়ার্কস ফর এভরিওয়ান-উই (Works for Everyone–WE)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের...

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

by সমাচার ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা, আগুন সন্ত্রাস ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো....

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

by সমাচার ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
0

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য, দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে এনসিপি। জাতীয়...

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে ১২ বছর বয়সি বুদ্ধিপ্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মোফাজ্জল হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার...

Next Post
নাগরপুরে মাদকসহ দুই সহোদর গ্রেফতার

নাগরপুরে মাদকসহ দুই সহোদর গ্রেফতার

সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

নভেম্বর ১২, ২০২৬
টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

টাঙ্গাইলে ‘উই’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন ও ধর্মীয় বই বিতরণ

নভেম্বর ১২, ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নভেম্বর ১২, ২০২৬
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

নভেম্বর ১২, ২০২৬
মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

নভেম্বর ১১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?