শুক্রবার, মে ১৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

ধনবাড়ীতে বেড়েছে কিশোর গ্যাং, রাজনৈতিক সুবিধায় আধিপত্য

by সমাচার ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫
in টাঙ্গাইল জেলা, দেশ জুড়ে, ধনবাড়ী, লিড নিউজ
A A
ধনবাড়ীতে বেড়েছে কিশোর গ্যাং, রাজনৈতিক সুবিধায় আধিপত্য

ধনবাড়ীতে বেড়েছে কিশোর গ্যাং, রাজনৈতিক সুবিধায় আধিপত্য

টাঙ্গাইলের ধনবাড়ী শহর থেকে গ্রাম, সব জায়গাতেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েই চলেছে। প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে তারা। আইনের সঠিক প্রয়োগ না থাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের। আর বিশেষজ্ঞরা বলছেন, আইন যেমন আছে, তেমনই তার কার্যকর প্রয়োগও জরুরী। তা না হলে এই কিশোর গ্যাংকে দ্রুত দমন করা সম্ভব নয়।

এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, এ ধরনের অপরাধ দমনে পুলিশের একার পক্ষে কিছু করা সম্ভব নয়; সামাজিক আন্দোলন ইহতে পারে সবচেয়ে বড় কার্যকর শক্তি। সম্প্রতি কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন ধনবাড়ী পৌর শহরের পূর্ব চালাষ এলাকার বাসিন্ধা সাজ্জাদুর রহমান বাদশা’র ছেলে ধনবাড়ী আলিম মাদ্রাসার দশম শ্রেণী পড়ুয়া কিশোর ছাত্র আলভি শাহরিয়ার ও চালাষ গ্রামের মঞ্জু মিয়ার ছেলে দশম শ্রেণীর ছাত্র আলিফ এবং তামজীদ। ঘটনার পর তাকে ভর্তি করা হয় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে।

আরও পড়ুন

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

জানা গেছে, ঘটনার দিন, ধনবাড়ী পৌর শহরের উপজেলা পরিষদের পাশের মডেল মসজিদের সামনে হঠাৎ ঘিরে ফেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কিল,ঘুষি ও স্টিলের পাইপ দিয়ে এলোপাথারী মারপিট করে জখম করে তারা।

আহত শিশু শিক্ষার্থী আলভি শাহরিয়ার বলেন, ‘মাদ্রাসা ছুটির পরে বাসায় ফেরার সময় উপজেলা মড়েল মসজিদের কাছে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা স্টিলের পাইপ নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। শরীরের একাধিক স্থানে জখম করে। আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছি। হামলাকারীদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে। এই ঘটনায় আহত আলভি শাহরিয়ার সহ সকলেই অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।’

এঘটনায় আহত মাদ্রাসা ছাত্র আলভি শাহরিয়ারের মা মোকছেদা পারভীন লিপি গত ১৩ ডিসেম্বর শনিবার ধনবাড়ী থানায় পৌর শহরের খাসপাড়া এলাকার কিশোর গ্যাংয়ের ৩ সদস্যের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন। অভিযোগকারী লিপি জানান, অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ করেন।

শুধু এই হামলার ঘটনায় নয় মাঝে মধ্যেই ঘটছে চুরি ছিনতাই ও শিশু ছাত্রদের কে বলাৎকারের মতো ঘটনা। এমন ঘটনায় প্রকাশ পাচ্ছে কিশোর গ্যাংয়ের বেপরোয়া দৌরাত্ম্য। উপজেলা শহর ছাড়িয়ে এখন গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাদের আধিপত্য। রাজনৈতিক সুবিধা নেয়া এবং স্থানীয় আধিপত্য বিস্তারের আড়ালে ১৩-১৭ বছর বয়সী কিশোররা বিভিন্ন দলে ভাগ হয়ে সংঘর্ষে জড়াচ্ছে এবং হামলা চালাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে,ধনবাড়ী পৌর শহরের ঈদ গাঁ মাঠ, মহিলা কলেজ রোড়,হর্টি কালচার সেন্টারের সামনের রাস্তা, খাসপাড়া, মেলার মাঠ, ধনবাড়ী পলাশতলী এলাকা এছাড়াও সরকারী ধনবাড়ী কলেজ মাঠ, এবং উপজেলার বীরতারার চরপাড়া মোহাম্মদ আলী বালিকা বিদ্যালয়ের সমানের রাস্তাসহ অন্তত উপজেলার এক ডজন জায়গায় প্রায়ই কিশোর গ্যাংয়ের সংঘর্ষেও ঘটনা ঘটে। ব্যবসা প্রতিষ্ঠানেও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবী করে হামলার ভয় দেখায় তারা। এতে ক্ষতিগ্রস্ত সর্বসাধারণ। বারবার হামলার ঘটনা ঘটলেও মামলা করা হয়না, ফলে মূল অভিযুক্তরা সহজেই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।

স্থানীয়রা বলছে, গত এক বছওে উপজেলার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের অন্তত ৬ থেকে ৭ টি মারামারির ঘটনা ঘটেছে। বেশ কয়েক বার পুলিশ অভিযান চালিয়ে কিছু কিশোর কে আটক করলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়ার কারণে আরও বেপরোয়া হয়ে উঠছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল অবস্থানের সুযোগে এখন পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

ধনবাড়ী বাসস্ট্যান্ডের বাব্যসায়ী মোবারক হোসেন, নিজাম উদ্দিনসহ আরো অনেকে বলেন, ‘ ঈদ গাঁ রোড়ও মহিলা কলেজ রোড় এলাকার কিশোর গ্যাং সদস্যরা প্রায়ই সংঘর্ষে জড়ায়। পুলিশ আসে সব কিছু শেষ হওয়ার পর।’

ধনবাড়ী বাজারের ব্যবসায়ী সোহলে রানা, শাহীন ও আব্দুল গফুরসহ আরোও অনেক ব্যবসায়ীরা বলেন, ‘১৪-১৭ বছরের কিশোরেরা হামলা ও সংঘর্ষ চালিয়ে যাচ্ছে অব্যাহত ভাবে। প্রশাসনের তেমন সক্রিয়তা দেখছিনা। কিছু বুঝে ওঠার আগেই কেউ প্রতিবাদ করতে গেলে তারা মারপিট করার হুমকি দিয়ে ভয় দেখায়। আমরা স্থায়ী প্রতিকারচাই।’

আইন বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগে গাফিলতি ও তদন্তের দুর্বলতার সুযোগেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। সেই সাথে তারা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। তাদের মতে, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে খুব দ্রুতই কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব।

“টাঙ্গাইল জেলা বার সমিতি’র সিনিয়র আইন আইনজীবী বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী আতাউর রহমান খান আজাদ তিনি বলেন, বর্তমানে বিভিন্ন স্থানেই কিশোর গ্যাংয়ের তৎপরা বেড়েছে। এসব তৎপরতা রোধে অইন শৃংখলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কোন ঘটনা ঘটলে দ্রুত আইন আমলে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। এছাড়া সামাজিক ভাবে প্রতিটি এলাকায় বিভিন্ন শ্রনী পেশার মানুষ এবং অভিভাবকদের কিশোর গ্যাংয়ের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। ”

“ধনবাড়ী থানার ওসি তিনি জানান, থানা এলাকায় কোন কিশোর গ্যাংয়ের অপতৎপরা দেখা গেলে ও অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে অভিভাবক সহ সকল কে সন্তানের চলাফেরার বিষয়ে নজরদারী রাখতে হবে।”

‘সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম বলেন, ‘কিশোর গ্যাংয়ের অপরাধ থামাতে সামাজিক আন্দোলন ছাড়া বিকল্প নেই। তবে, মধুপুর-ধনবাড়ীর কোথাও কোন ধরণের কিশোর গ্যাংয়ের তৎপরা দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে থানা এলাকায় বিট পুলিশের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। পাশাপাশি কিশোরদেরকে বিপথ থেকে সুপথে আনাতে পরিবার, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। এবং কী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ স্বোচ্চার রয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগ ব্যবস্থা নেয়া হবে। ’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

by সমাচার ডেস্ক
মে ১৩, ২০২৬
0

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার...

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি EDGE প্রোগ্রামের ১৭তম থেকে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সকল ব্যাচের সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।...

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় করা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারী (৭৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেফতার করে।...

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইল ভূঞাপুরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করার অভিযোগে ভূঞাপুরে বাহাদিপুর ভাই-বন্ধু ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার দুপুরে...

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলে ভূঞাপুরে হাসান নামে একজন মাদক কারবারী ও তার সহযোগি সুমন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।...

Next Post
প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত, টাঙ্গাইলের হাজারো খুদে শিক্ষার্থীর উৎকন্ঠা

প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত, টাঙ্গাইলের হাজারো খুদে শিক্ষার্থীর উৎকন্ঠা

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

মে ১৩, ২০২৬
মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মে ১১, ২০২৬
বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

মে ১১, ২০২৬
ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

মে ১১, ২০২৬
ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

মে ১১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?