তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে ৫ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট।
রোববার (৩০ নভেম্বর) সকালে শহীদ মারুফ স্টেডিয়ামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুন্তাবীন।
বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ও মির্জাপুর সরকারি কলেজের উদ্বোধনী খেলায় মির্জাপুর সরকারি কলেজ (১-০) জয়লাভ করে। আন্তঃকলেজ টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার ১৬টি কলেজ নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ গ্রহন করছে।
আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।











