মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর প্রয়াণ দিবস উপলক্ষে মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার আয়োজনে আবৃত্তি সন্ধ্যা “মায়ের ঘর” অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল এর মিলনায়তনে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্যায় হামিদ,কবিগল্পকার অনুবাদ ও সম্পাদক নাটোর ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান নির্বাহী পরিচালক ছায়ানীড় বাংলাদেশ, আরিফুর রহমান সভাপতি মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল, অধ্যক্ষ গাউসুর রহমান সম্পাদক ও প্রকাশক মাদারীপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুজ্জামান, উপদেষ্টা মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কবি বুলবুল আহমেদ যুগ্ন সাধারন সম্পাদক মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল,সৈয়দ সাইফুল্লাহ পরিচালক স্বরচিত আবৃত্তি একাডেমী টাঙ্গাইল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন জনাব ফিরোজ আহমেদ বাচ্চু, উপদেষ্টা মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আরিফ আহমেদ ও শায়রী রত্না।
সভাপতিত্ব করেন খন্দকার নিপুন হোসাইন জেলা শিল্প বিষয়ক কর্মকর্তা টাঙ্গাইল । আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান, ছোট ছোট শিশু কিশোর কিশোরী সহ অভিভাবকবৃন্দ ।
অনুষ্ঠানে কবি ফররুখ আহমদ এর জীবন এর কবিতা নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিযোগিদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয় ।











