যুব সমাজকে নেশা ও মাদক থেকে দূরে রাখতে এবং পাঠাগারের গুরুত্ব অপরিসীম| সেই সাথে স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় দু:স্থদের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করে যাবে আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন|
তিনি টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি মিয়াবাড়ী এলাকায় শনিবার(৩০ মে) সন্ধ্যায় প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পাঠাগারের উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন|
এসময় তিনি আরোও বলেন, প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশ বিগত সময় থেকেইমানবিকতা সেবার মাধ্যমে কল্যাণে কাজ করে আসছে আগামী দিনেও যাতে তাদের এ ধারা অব্যহত থাকে এ প্রত্যাশায় আমি পাশে রয়েছি|
অনুষ্ঠানে বক্তব্য দেন, এপিবিএন পুলিশ সিলেটের বিভাগীয় প্রধান এডিশনাল ডিআইজি এ আর এম আলিফ সুমন, সিরাজগঞ্জের তাড়াস উপজেলার নির্বাহী অফিসার নূসরাত জাহান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সামছুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ফকির রতন ও সদস্য সচিব আলী আল শাফি রিমুসহ অন্যান্যরা|
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা বিএনপি’র সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, মুশুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বদিউজ্জামান মুরাদ, মুশুদ্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি লেবু, সাধারণ সম্পাদক লাল মিয়াসহ ছাত্রদল, যুবদল ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন|











