রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

হিরণ কিরণ নাট্য পদক গ্রহণ করলেন মো: এরশাদ হাসান

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫
in টাঙ্গাইল জেলা, দেশ জুড়ে, লিড নিউজ, শিল্প-সাহিত্য
A A
হিরণ কিরণ নাট্য পদক গ্রহণ করলেন মো: এরশাদ হাসান

হিরণ কিরণ নাট্য পদক গ্রহণ করলেন মো: এরশাদ হাসান

বাংলাদেশের নাট্যাঙ্গনে দীর্ঘদিনের সৃজনশীল অবদান, অভিনয়শৈলী ও নির্দেশনায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে খ্যাতিমান অভিনেতা ও পরিচালক মো: এরশাদ হাসান অর্জন করলেন ‘হিরণ কিরণনাট্য পদক ২০২৪’।

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হিরণ কিরণ থিয়েটার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নাট্যকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন ও দর্শকের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মো: শাখাওয়াত হোসেন, অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর উপস্থিতিতে এরশাদ হাসানের হাতে উক্ত পদক তুলে দেওয়া হয়। হিরণ কিরণ থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর নাট্যাঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২২ সাল থেকে এ পদক প্রদান শুরু করা হয়। ২০২৪ সালের জন্য নির্বাচনী বোর্ডের মূল্যায়নে মো: এরশাদ হাসানকে এ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন

সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

টাঙ্গাইলের বার উপজেলার কবিদের নিয়ে “টাঙ্গাইল কবিতা উৎসব-২০২৬” এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তারা বলেন, এরশাদ হাসান শুধু অভিনয়ে নয়, মঞ্চনাটক ও পথনাটকের মাধ্যমে সমাজ সচেতনতা গড়ে তুলতে নিরলস ভূমিকা রেখে চলেছেন। তার অভিনয়শৈলী, নাট্যনির্দেশনা ও সাংস্কৃতিক চর্চায় আন্তরিকতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। মঞ্চ, পথনাটক, মুকাভিনয় এবং টেলিভিশনে অভিনয়ে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। মঞ্চে তার অভিনয় চিত্রনাট্যের গভীর অনুধাবন, চরিত্রের স্বাভাবিক উপস্থাপন এবং দর্শকের সঙ্গে নিবিড় সংযোগের জন্য সমাদৃত। টেলিভিশনে বিভিন্ন ধারাবাহিক ও নাটকে তার চরিত্রাভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। একই সঙ্গে একজন প্রশিক্ষক ও নির্দেশক হিসেবে নতুন প্রজন্মের শিল্পীদেরও তিনি দিকনির্দেশনা দিয়ে আসছেন। বহু পুরস্কারে ভূষিত মো: এরশাদ হাসান নাট্যাঙ্গনে নিজেকে শুধু একজন শিল্পী নয়, বরং একজন সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ‘হিরণ কিরণ নাট্য পদক ২০২৪’ অর্জনের মধ্য দিয়ে তার শিল্পযাত্রা আরও সমৃদ্ধ হলো। পদক গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো: এরশাদ হাসান বলেন, এই পদক আমার নাট্যযাত্রার এক অবিস্মরণীয় স্বীকৃতি। আমি বিশ্বাস করি, নাটক শুধু বিনোদন নয়, এটি মানুষের চিন্তা ও চেতনার পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। এ সম্মাননা আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে।

প্রতিবছরের মতো অনুষ্ঠান শেষে নাটক প্রদর্শনীর পরে নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। হিরণ কিরণ থিয়েটারের সভাপতি মো: জাহাঙ্গীর আলম ঢালী বলেন, আমরা বিশ্বাস করি, অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও প্রশিক্ষক জনাব এরশাদ হাসানের মতো শিল্পীদের সম্মানিত করলে নাট্যচর্চা আরও প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম উৎসাহিত হবে। আমরা এই পদক তার হাতে তুলে দিতে পেরে আনন্দবোধ করছি।

ইতোপূর্বে অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মো: এরশাদ হাসান ইতোমধ্যেই দেশ- বিদেশে বহু পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) স্টার অ্যাওয়ার্ড ২০২৫ এবং আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ প্রযোজনা ‘একশ বস্তা চাল’ নাটকের অভিনেতা হিসেবে আন্তর্জাতিক উচিমুরা পুরস্কার ২০০৮ (গ্রুপ পুরস্কার) অর্জন করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরহিরণ কিরণ নাট্য পদক গ্রহণ করলেন মো: এরশাদ হাসান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

by সমাচার ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬
0

টাঙ্গাইলের সখিপুরে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, সার ও দুগ্ধ খামারিদের মাঝে দুধ পরিবহনের জন্য দুগ্ধক্যান বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে...

টাঙ্গাইলের বার উপজেলার কবিদের নিয়ে "টাঙ্গাইল কবিতা উৎসব-২০২৬" এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

টাঙ্গাইলের বার উপজেলার কবিদের নিয়ে “টাঙ্গাইল কবিতা উৎসব-২০২৬” এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬
0

ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের বার উপজেলার কবিদের নিয়ে " টাঙ্গাইল কবিতা উৎসব -২০২৬ " সমাপনী অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ২৫ এপ্রিল শনিবার টাঙ্গাইল ক্লাবে । " সময়ের সাহিত্যকণ্ঠ...

শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনীকে ১ রানে হারালো বিবেকানন্দ স্কুল

শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনীকে ১ রানে হারালো বিবেকানন্দ স্কুল

by সমাচার ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬
0

শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ১ রানে পরাজিত করেছে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ। ২৫ এপ্রিল(শনিবার) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জেলা ক্রীড়া...

বাসাইলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬
0

​টাঙ্গাইলের বাসাইলে ৫ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০:৩০ মিনিটে তার নিজ বসতবাড়ি থেকে...

প্রান্তিক পর্যায়ে কুটির শিল্পকে বেশি প্রসারিত করতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

প্রান্তিক পর্যায়ে কুটির শিল্পকে বেশি প্রসারিত করতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

by সমাচার ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৬
0

দেশের প্রান্তিক পর্যায়ে কুঠির শিল্পকে অনেক বেশি প্রসারিত হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কুটির শিল্প আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্যকে ধরে...

Next Post
ড. মোহাম্মদ একরামুল ইসলাম

সামাজিক অবক্ষয়েরই প্রতিচ্ছবি ‘লুকাস’

সর্বশেষ সংবাদ

সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

এপ্রিল ২৫, ২০২৬
টাঙ্গাইলের বার উপজেলার কবিদের নিয়ে "টাঙ্গাইল কবিতা উৎসব-২০২৬" এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

টাঙ্গাইলের বার উপজেলার কবিদের নিয়ে “টাঙ্গাইল কবিতা উৎসব-২০২৬” এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

এপ্রিল ২৫, ২০২৬
শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনীকে ১ রানে হারালো বিবেকানন্দ স্কুল

শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনীকে ১ রানে হারালো বিবেকানন্দ স্কুল

এপ্রিল ২৫, ২০২৬
বাসাইলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬
প্রান্তিক পর্যায়ে কুটির শিল্পকে বেশি প্রসারিত করতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

প্রান্তিক পর্যায়ে কুটির শিল্পকে বেশি প্রসারিত করতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

এপ্রিল ২৪, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?