সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় ইংরেজি পরীক্ষা শুরু হয়। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৪৪ জন পরীক্ষার্থী।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরিদর্শকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ সময় পরীক্ষার্থীদের অভিভাবকরা নির্ধারিত নিয়ম মেনে কেন্দ্রের বাইরে অবস্থান করেন। পরীক্ষাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
কেন্দ্র সচিব মহি উদ্দিন জানান, দীর্ঘদিন পর পুনরায় চালু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন করে উৎসাহ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।











