টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর সহধর্মিণী ও কৃষক শ্রমিক জনতালীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মরহুমা বেগম নাসরিন সিদ্দিকী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়।
সখীপুর কাদের সিদ্দিকী’র সহধর্মিণী’র “স্মরণ সভা ও দোয়া মাহফিল”
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী।
স্মরণ সভায় বক্তারা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর সহধর্মিণী মরহুমা বেগম নাসরিন সিদ্দিকী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ আব্দুস ছবুর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ হাবীব, ইদ্রিস আলী সিকদার, মকবুল হোসেন খোকা তালুকদারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
রবিবার (১৭ মে'২৬) 'বেটার বাংলাদেশ”-এর উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান...
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর...
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনকল্পে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ মে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে...
টাঙ্গাইলের বাসাইলে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের...
নিজস্ব প্রতিবেদক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ করলো টাঙ্গাইল থেকে প্রকাশিত পত্রিকা ‘দৈনিক টাঙ্গাইল সমাচার’। এ উপলক্ষ্যে শনিবার (১৬ই মে) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে...