টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক পর্যায়ের ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য দেন মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাব ফজলুর রহমান, লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, মধুমতি ব্যাংক সখীপুর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মো: জাহিদুল ইসলাম প্রমুখ।
মধুমতি ব্যাংক সিএসআর প্রোগ্রামের আওতায় ৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ লক্ষ ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি) উদ্যোগে ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ লক্ষ টাকা মোট ৬০ টি শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বমোট ৬০ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইউএসএ ও হিউম্যানাটির অর্থায়নে এবং এইচএম বিডি ফাউন্ডেশনের বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুরে দুই দিনব্যাপী ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ বা ‘ক্লিনিক অন হুইলস’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...
টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরানো রাস্তায় বেরিকেট সৃষ্টি করে দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এতে ওই রাস্তা ব্যবহারকারী দশটি পরিবারের লোকজন গৃহ বন্দী হয়ে পড়ার উপক্রম হয়ে...
টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু (গরু) পুড়ে ছাই। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের...
টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষনের শিকার ভূক্তভোগি স্কুলছাত্রী উপজেলার কাঠুরী গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দুয়াজানী গ্রামে। ধর্ষনকারী...
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা...