সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

সখীপুরে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ একযোগে ১১ নেতার পদত্যাগ

by সমাচার ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫
in টাঙ্গাইল জেলা, দেশ জুড়ে, রাজনীতি, লিড নিউজ, সখিপুর
A A
সখীপুরে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ একযোগে ১১ নেতার পদত্যাগ

সখীপুরে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ একযোগে ১১ নেতার পদত্যাগ

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগে এনে একযোগে বিএনপির ১১ জন নেতা পদত্যাগ করেছেন।

গত সোমবার গভীর রাতে পাঁচজন ও আজ বেলা পাঁচটার আগে ছয়জন তাদের পদত্যাগপত্র ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই পদত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও একই অভিযোগ এনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও দুই শতাধিক পদধারী নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সম্প্রতি অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু।একযোগে পদত্যাগ করায় সখীপুরে বিএনপির রাজনীতিতে হঠাৎ ভূমিকম্পে দল তছনছ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

যাঁরা পদত্যাগ করেছেন তাঁরা হচ্ছেন—সম্প্রতি অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, বিএনপির সদস্য আশরাফুল আলম, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফ মিয়া, গজারিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. বিপ্লব, গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মজিবর ফকির, গজারিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. রবিউল আউয়াল, দাড়িয়াপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান।

পদত্যাগপত্র বিশ্লেষণ ও বিএনপি দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ আসনে বিএনপির তুলনায় আওয়ামী লীগের ভোটার সংখ্যা দ্বিগুণ। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছেন না। এ কারণে আহমেদ আযম খান নির্বাচনে তাদের ভোট টানতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফা গোপন বৈঠক করেছেন। দলীয় বিভিন্ন প্রচার-প্রচারণা সভা-সমাবেশে তাঁরা (আ.লীগ) সামনের সারিতে বসছেন। কেউ কেউ বক্তব্য দিচ্ছেন। এদের অধিকাংশ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে মামলাও আছে। পদত্যাগকারী নেতাদের অভিযোগ— আওয়ামী লীগকে পুনর্বাসন করায় তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার বলেন, কিছুদিন ধরে লক্ষ্য করছি আযম খান আমাদের দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করে ভোট পাওয়ার আশায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুরুত্ব বেশি দিচ্ছেন। তাদের সামনের সারিতে চেয়ার দিচ্ছেন। এ বিষয়ে প্রতিবাদ করলে নেতা আমাদের বহিষ্কারের হুমকি দিচ্ছেন।

সম্প্রতি দল থেকে অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু আজ বেলা ১২ টার দিকে তিনি পদত্যাগ করে তাঁর ফেসবুকে ¯ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, আযম খান গত বুধবার টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খালেক মন্ডলকে হুমকি ও গালাগাল করেছেন। গত রোববার রাতে মুক্তিযুদ্ধের ৫৪ বছর পর হঠাৎ নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রচার করেছেন। গত ১৭ বছর দলের জন্য জেল জুলুম খেটেছি। আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। তিনি সেই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। তাদের সামনের সারিতে স্থান দিচ্ছেন। নেতার এসব কর্মকাণ্ডে আমরা অপমান বোধ করছি। আমরা আহমেদ আযম খানের দলীয় মনোনয়ন বাতিল দাবি করছি। তা না হলে আজকালের মধ্যে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরও দুই শতাধিক পদধারী নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ করবেন। ইতিমধ্যে তারা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আজ বলেন, দলকে বিতর্কিত করতে আমাদের দলের ভেতর একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারাই বিষয়টির টের পেয়ে তারা আগেই পদত্যাগ করলেন। তাঁরা পরিকল্পিতভাবে আহমেদ আযম খানকে বিতর্কিত করার জন্য মাঠে নেমেছেন। একজন শিল্পপতি ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে দান অনুদানের নামে টাকা ছড়াচ্ছেন। তাদের ইন্ধন যোগাচ্ছেন।

আহমেদ আযম খান বলেন, একটি মহল সব সময় ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধ আছে। আগামী নির্বাচনে কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবেনা। আমাদের বিজয় সুনিশ্চিত।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৬
0

মোঃ মুসা মিয়া: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ, টাঙ্গাইল সার্কেলের আয়োজনে এবং জেলা পুলিশ,...

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬
0

টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল...

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আমানুল্লাহ আমান। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমানুল্লাহ আমান। আমানুল্লাহ...

বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ অর্জন করায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।...

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর...

Next Post
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধনবাড়ীতে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধনবাড়ীতে দোয়া মাহফিল

সর্বশেষ সংবাদ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অক্টোবর ১৭, ২০২৬
সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ২৬, ২০২৬
টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ২৩, ২০২৬
বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

সেপ্টেম্বর ২২, ২০২৬
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

সেপ্টেম্বর ২২, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?