টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের ৮২ তম রিক্রুট ব্যাচ প্রশিসেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
বুধবার (১৫ অক্টোবর) সকালে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
৮২ তম রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে ৫৬৫জন নবীন সৈনিক অংশগ্রহণ করেন। এই নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে আর্মি সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ
বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় আর্মি মেডিকেল কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোয়াচ্ছেক আহমদ, কর্নেল মো. আব্দুস সামাদ আল আজাদ, লে. কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত, মেজর মহেববুল্লাহ্ সাদী প্রমুখ। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।
বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ অর্জন করায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।...
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর...
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...