মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home দেশ জুড়ে

রিট মামলা খারিজ, ইশরাকের শপথ নিতে ‘বাধা নেই’

by সমাচার ডেস্ক
মে ২২, ২০২৫
in দেশ জুড়ে, রাজনীতি, লিড নিউজ
A A
রিট মামলা খারিজ, ইশরাকের শপথ নিতে ‘বাধা নেই’

রিট মামলা খারিজ, ইশরাকের শপথ নিতে ‘বাধা নেই’

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট মামলা খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

আদালতের এই আদেশের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

আরও পড়ুন

ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আগুনে ধ্বংস

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন পারুল

এ রিট মামলার ওপর মঙ্গল ও বুধবার কয়েক দফা শুনানির পর বৃহস্পতিবার তা খারিজ করে আদেশ দেয় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ।

ইশরাককে মেয়রের চেয়ারে বসাতে এক সপ্তাহ ধরে তার সমর্থকদের আন্দোলনের মধ্যে আদালতের এই সিদ্ধান্ত এল।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।

এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।

অন্যদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ওইদিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকরা। তাদের আন্দোলনে এক সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে আছে নগর ভবন। তবে আইনি জটিলতার কথা বলে তার শপথের আয়োজন করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ফেইসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক। তার সমর্থকরাও একই দাবি তোলেন।

বুধবার যখন হাই কোর্টে এ মামলার শুনানি চলছিল, তখনো মৎস্যভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন ইশরাক সমর্থকরা।

এর পাল্টায় বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

দলটির অভিযোগ, ইশরাককে মেয়র ঘোষণার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে।

ওই অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, এনসিপি দাবি ‘রাজনৈতিক’; নির্বাচনি ট্রাইবুনালের রায়ে ইসির পক্ষভুক্ত হওয়ার নজির নেই।

এ রিট মামলার ওপর মঙ্গলবার দুই দফা শুনানির পর বুধবার আদেশের জন্য রাখা হয়েছিল। কিন্তু সেদিন আবার দুই পক্ষের শুনানি হয় এবং পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন রাখে।

রিট আবেদনের বিরোধিতা করে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে রিটকারী পক্ষে জবাব দেন আইনজীবী মোহাম্মদ হোসেন।

ইশরাকের পক্ষে নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে কয়েকটি ‘ভুল’ থাকার দাবি তুলে রুল জারির আর্জি জানান মোহাম্মদ হোসেন।

অন্যদিকে মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও আদেশে সংক্ষুব্ধ হলে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আপিল করা যায়। সেটা করতে পারে মামলার বিবাদী পক্ষ। সেখানে আপিল না করে একজন আইনজীবী হাই কোর্টে রিট মামলা করতে পারেন না।

বৃহস্পতিবার আদালতের আদেশ পক্ষে পাওয়ার পর ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, “যিনি এই রিট মামলা করেছিলেন, তার এ ধরনের মামলা করার এখতিয়ার নেই। তাছাড়া নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ ছিল।

“ফলে এ ধরনের বিষয়ের জন্য এটা সঠিক ফোরাম নয়। এ দুটি পর্যবেক্ষণ দিয়ে আদালত আজ রিট সরাসরি খারিজ করে দিয়েছেন।”

স্থানীয় সরকার উপদেষ্টার দিকে ইংগিত করে ইশরাকের আইনজীবী বলেন, “এ বিষয়ে সরকারের একজন উপদেষ্টার কর্মকাণ্ড ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি একটি দলের পক্ষ নিয়ে এ কাজ করেছেন। আমরা আশা করব, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধ দেখিয়ে সরকার এখন ইশরাক হোসেনের শপথ নেওয়ার ব্যবস্থা করবে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরইশরাকের শপথ নিতে ‘বাধা নেই’রিট মামলা খারিজ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আগুনে ধ্বংস

ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আগুনে ধ্বংস

by সমাচার ডেস্ক
জুলাই ২৭, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।...

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন পারুল

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন পারুল

by সমাচার ডেস্ক
জুলাই ২৭, ২০২৬
0

মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’-এ ‘মানবতা সেবা’ ক্যাটাগরিতে সম্মাননা পেলেন মানুষের কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান পারুল মাহবুব খান। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা...

টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন

টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন

by সমাচার ডেস্ক
জুলাই ২৭, ২০২৬
0

টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে হোসেন আলী(৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একজনকে পাঁচ বছরের  সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার(২৭ জুলাই) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ...

টাঙ্গাইলে ভারি বর্ষণে এলজিইডি’র ব্রিজের এপ্রোচ ধস ॥ পরিদর্শনে নির্বাহী প্রকৌশলীর

টাঙ্গাইলে ভারি বর্ষণে এলজিইডি’র ব্রিজের এপ্রোচ ধস ॥ পরিদর্শনে নির্বাহী প্রকৌশলীর

by সমাচার ডেস্ক
জুলাই ২৬, ২০২৬
0

ভারি বর্ষণে টাঙ্গাইলে এলজিইডি’র ব্রিজের এপ্রোচের একটি অংশ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে| এর ফলে ওই অংশে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে| এ অবস্থায় রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল-...

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা অনুষ্ঠিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ২৬, ২০২৬
0

জুলাই শহীদ দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক...

Next Post
সাজার রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের পরবর্তী আপিল শুনানি সোমবার

সাজার রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের পরবর্তী আপিল শুনানি সোমবার

সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আগুনে ধ্বংস

ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আগুনে ধ্বংস

জুলাই ২৭, ২০২৬
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন পারুল

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন পারুল

জুলাই ২৭, ২০২৬
টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন

টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন

জুলাই ২৭, ২০২৬
টাঙ্গাইলে ভারি বর্ষণে এলজিইডি’র ব্রিজের এপ্রোচ ধস ॥ পরিদর্শনে নির্বাহী প্রকৌশলীর

টাঙ্গাইলে ভারি বর্ষণে এলজিইডি’র ব্রিজের এপ্রোচ ধস ॥ পরিদর্শনে নির্বাহী প্রকৌশলীর

জুলাই ২৬, ২০২৬
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা অনুষ্ঠিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?