আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন, শুক্রবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধু সভার সহায়তায় এবং প্রথম আলো ট্রাস্ট এর আয়োজনে স্বেচ্ছাসেবী ও শিক্ষাপ্ররাজশাহীতেতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ওই সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। কর্মসূচিতে “মাদককে না বলুন”, “নেশা ছাড়ুন, দেশ গড়ুন”, “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
এ সময় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও মারাত্মক হুমকি। তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।











