কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে। ২০২৪ সালের ভোট কেন্দ্রে মানুষ ছিলো না কুত্তা ছিলো। কুত্তা মার্কা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে-টুকু
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের মধ্যেে দিয়ে ফ্যাসিবাদ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশে সন্ত্রাস জন্ম দিয়েছে আওয়ামী লীগ, চাঁদাবাজির জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা বাহিনী অবনতি হচ্ছে তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন। জনগণের ক্ষমতা তাদের হাতে দিয়ে দিন।।
গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর প্রমুখ ।
ভারি বর্ষণে টাঙ্গাইলে এলজিইডি’র ব্রিজের এপ্রোচের একটি অংশ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে| এর ফলে ওই অংশে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে| এ অবস্থায় রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল-...
জুলাই শহীদ দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক...
সামাজিক ও মানবিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 'গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস'-২০২৫ এর সিজন-৩ 'সামাজিক ও মানবিক সেবা' ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন নব আলোর নির্বাহী পরিচালক মাহফুজুর...
"শিশু সুরক্ষা, আমাদের অঙ্গীকার"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ঘাটাইলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘শিশু সুরক্ষা বিষয়ক’ ক্যাম্পেইন। শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত...
টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার প্রায় ৫০০ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলে...