টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোয়া ইউনিয়ন বিট পুলিশ ও ভূঞাপুর থানার আয়োজনে ২৬ আগস্ট বিকালে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তরা মাদক নেশার বিভিন্ন কুফল তুলে ধরেন। নিজ নিজ পরিবারের সদস্য তাদের সন্তানে প্রতি নজর দেওয়া তাগিদ দেওয়া দেওয়া হয়। আঠানের বছেরের নিচে কোন যুবকের হাতে যেন সিগারেট বিক্রি করা না হয় সেদিকে সিগারেট বিক্রেতাকে কঠোর ভাবে নির্দেশ দেওয়া হয়।
অলোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম, ওসি (তদন্ত) মামুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো. রাজ্জাক এবং শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুজ্জামান খান রায়হান।
বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজকে সম্পৃক্ত করে মাদক প্রতিরোধ এবং তরুণ প্রজন্মকে কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় গ্রাম পুলিশ সদস্যদের কে কড়া বার্তা দেওয়া হয় তারা যেন মাদক সেবিদের তথ্য তালিকা থানায় জমা দেয়।











