মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ-সহিংসতায় হাত–পা হারালেন ১৯ জন

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ-সহিংসতায় হাত–পা হারালেন ১৯ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ-সহিংসতায় হাত–পা হারালেন ১৯ জন

কোটা সংস্কার আন্দোলনে ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ-সহিংসতায় অনেকে সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়েছেন। আহত এসব মানুষের কারও পা অথবা হাত কেটে ফেলতে হয়েছে। তাঁদের অর্ধেকের বয়স ২০ বছরের কম। এ ধরনের প্রতিবন্ধিতার শিকার অধিকাংশ মানুষ নিম্নবিত্ত পরিবারের।

তাঁদের একজন আল আমিন। আল আমিনের বয়স এখনো ১৭ বছর পার হয়নি। সে পাবনার ধোবাখোলা করোনেশন নাটিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। তার বাবা ঢাকায় অটোরিকশা চালান, থাকেন রাজধানীর বাড্ডা এলাকায়। স্কুল বন্ধ থাকায় আল আমিন ঢাকায় বাবার কাছে চলে এসেছিল। ৫ আগস্ট বিকেলে মেরুল-বাড্ডা এলাকায় বিজয় মিছিলে সেও অংশ নিয়েছিল। মিছিলের ওপর গুলি চলে। অনেকের সঙ্গে সেও গুলিবিদ্ধ হয়। জীবনের ঝুঁকি কমাতে চিকিৎসকেরা তার বাঁ পা কেটে ফেলেছেন। এখন তার চিকিৎসা চলছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে)। এই কিশোরের সঙ্গে কথা হয় গত ২৪ আগস্ট। মুখে হাসি নিয়ে ঘটনার বর্ণনা করে সে। কথা বলতে বলতে হঠাৎই বিমর্ষ হয়ে পড়ে সে। আল আমিন বলে, ‘ডাক্তার হবার ইচ্ছা ছিল, মনে হয় পারব না।’ চোখের জল মুছতে মুছতে বলে, ‘আমার ভাগ্যে যা হবার তা-ই হবে।’ আল আমিনসহ ওই দিন পঙ্গু হাসপাতালে ৯ জন ভর্তি ছিলেন, যাঁদের কোনো একটি পা কাটা। কারও ডান পা, কারও বাঁ পা। হাসপাতালের পরিচালকের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৬ জনের বাঁ পা অথবা ডান পা এবং চারজনের হাত কেটে ফেলতে হয়েছে।

আরও পড়ুন

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

যে ২০ জনের তথ্য পঙ্গু হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছিল, তাঁদের মধ্যে রিফাত নামের বাড্ডার একজন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মাইনুল ইসলাম নামের এক ব্যবসায়ীর হাত কেটে ফেলতে হয়েছিল, পরে সংক্রমণ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। তালিকায় থাকা ২০ জনের মধ্যে ১০ জনের বয়স ২০ বছরের কম। ৯ জনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বাকি ১ জনের বয়স ৪৫ বছর। তিনি মারা গেছেন। অঙ্গ হারানো ব্যক্তিদের মধ্যে পাঁচজন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এর মধ্যে আছেন মামুন মিয়া, রাজু, নাদিম, আরাফাত ও মোস্তাকিন। তবে প্রতিবন্ধী হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তাঁদের মধ্যে আছে তামিম, আলী আহসান, রাইমুল ইসলাম, মেরাজুল ইসলাম, আল আমিন, ইমরান ও জুনায়েদ। মোরসালিন কাজ করতেন হোটেলে, রাকিব কাজ শেখা শুরু করেছিলেন সেলুনে, আকাশ কাজ করতেন মিষ্টির দোকানে। জাকির শিকদার, মোহাম্মদ হোসেন আহম্মদ ও আতিকুল ছোট চাকরি করতেন। দেওয়া হবে কৃত্রিম হাত-পা আহত ব্যক্তির পরিবার ও চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতিবন্ধী হয়ে পড়া ব্যক্তিদের কৃত্রিম হাত-পা দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক কাজী শামীম উজ্জামান বলেন, ‘কৃত্রিম পা লাগানো ব্যক্তি হাঁটাচলা করতে পারবেন, বসতে পারবেন। কৃত্রিম হাত লাগানো ব্যক্তি জিনিসপত্র ধরার কাজ করতে পারবেন। কিন্তু হাত দিয়ে সূক্ষ্ম কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যাবে।’

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃত্রিম হাত ও পায়ের দামে তারতম্য আছে। ২-৩ লাখ টাকা থেকে দাম ৭০-৭৫ লাখ টাকা পর্যন্ত। কৃত্রিম হাত বা পায়ের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তাঁরা জানান, বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ গ্রুপ কৃত্রিম হাত-পা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ব্র্যাকের স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচির প্রধান শাহীনুল হক  বলেন, হাঁটুর ওপর থেকে কাটা পায়ের প্রতিটির জন্য কৃত্রিম পায়ের খরচ পড়বে ৬-৭ লাখ টাকা। আর হাঁটুর নিচ থেকে কাটা পায়ের জন্য কৃত্রিম পায়ের খরচ সাড়ে ৩ লাখ টাকা। আর কৃত্রিম হাতের জন্য খরচ পড়বে সাড়ে ৩ লাখ টাকা। হাত বা পা হারানো কেউই আর স্বাভাবিক জীবন ফিরে পারবেন না। যাঁরা কাজ করতেন, তাঁরা আর আগের মতো কাজ করতে পারবেন না। তাঁদের প্রত্যেকের মানসিক স্বাস্থ্য গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যের ওপর নির্ভরশীল থেকে তাঁদের বাকি জীবন কাটানোর ঝুঁকি দেখা দিয়েছে। ছাত্র আন্দোলনে আহতদের নিয়ে একটি গবেষণার কাজ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। তিনি বলেন, ‘অনেকের জীবন বা অঙ্গের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। যে কৃত্রিম হাত বা পা দেওয়া হবে, তা যেন হয় সর্বোচ্চ মানের, সেগুলো পেয়ে যেন মনে হয় একটি প্রতিদান তাঁরা পেয়েছেন। তাঁদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা দিতে হবে। পাশাপাশি জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে হবে। পূর্ণাঙ্গ পুনর্বাসনের বিষয়টি নীতিনির্ধারকদের মাথায় রাখতে হবে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটের ফলে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে।

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি...

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইল জেলাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট ও তীব্র লোডশেডিং। জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৩৭০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২২৩ মেগাওয়াট। এই বিশাল ঘাটতির কারণে দিন-রাত...

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল...

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারন ও শাস্তির দাবিতে...

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে...

Next Post
ফিরলেন আনুশকা শর্মা

ফিরলেন আনুশকা শর্মা

সর্বশেষ সংবাদ

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

আগস্ট ১৪, ২০২৬
এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

আগস্ট ১৩, ২০২৬
নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

আগস্ট ১৩, ২০২৬
টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

আগস্ট ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?