বুধবার, জুলাই ২৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

প্রথমবার আলাদা হচ্ছেন দুই বোন-এক বোনের বুয়েটে আরেকজনের মেডিকেলে ভর্তির সুযোগ

by সমাচার ডেস্ক
মার্চ ১, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা
A A
প্রথমবার আলাদা হচ্ছেন দুই বোন-এক বোনের বুয়েটে আরেকজনের মেডিকেলে ভর্তির সুযোগ

প্রথমবার আলাদা হচ্ছেন দুই বোন-এক বোনের বুয়েটে আরেকজনের মেডিকেলে ভর্তির সুযোগ

যারীন তাসনীম ও যাহরা তাসনীম যমজ বোন। মায়ের পেট থেকে স্কুল-কলেজের বেঞ্চে একসঙ্গে ছিলেন। এক টেবিলে পড়াশোনা, এক বিছানায় ঘুমানো—এভাবেই কেটেছে ১৭টি বছর। একজনের স্বপ্ন চিকিৎসক হওয়া, অন্যজনের প্রকৌশলী। সম্প্রতি যারীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এবং যাহরা টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন

স্বপ্ন পূরণে এখন থেকে তাঁদের আলাদা থাকতে হবে। যারীন ও যাহরা টাঙ্গাইলের সখীপুর উপজেলার শিক্ষক দম্পতি আবু জুয়েল ও চায়না আক্তারের যমজ মেয়ে। শিক্ষাজীবনে পিএসসি থেকে শুরু করে সব পরীক্ষায় তাঁরা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। যারীন-যাহরার বাবা আবু জুয়েল উপজেলার সূর্য তরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আর মা চায়না আক্তার উপজেলার শান্তিকুঞ্জ একাডেমির সহকারী প্রধান শিক্ষক। তাঁদের বাড়ি উপজেলার কচুয়া গ্রামে। যারীন তাসনীম এবার বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন। এর আগে এইচএসসি পরীক্ষায় রাজধানীর হলিক্রস কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে মায়ের পেটে ছিলাম। এক দোলনায় শুয়েছি। বড় হয়ে একই বিছানায় ঘুমিয়েছি। স্কুল-কলেজে একই বেঞ্চে বসে পড়াশোনা করেছি। শুধু কলেজ ছাড়া ওয়ান থেকে টেন পর্যন্ত এক সেট বইয়ে দুজন পড়েছি। আমাদের কখনো মুঠোফোন দেওয়া হয়নি। তবে কলেজে দুজনে মিলে একটি বাটন ফোন চালিয়েছি। ১৭ বছর একসঙ্গে থেকেছি। স্বপ্নপূরণে ও ভবিষ্যৎ জীবন গড়তে এখন থেকে আমাদের আলাদা থাকতে হবে।’

আরও পড়ুন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে

মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

মায়ের পেট থেকে স্কুল-কলেজের বেঞ্চে একসঙ্গে ছিলেন যমজ দুই বোন। স্বপ্ন পূরণে এখন থেকে তাঁদের আলাদা থাকতে হবে। যারীন বলেন, স্কুলজীবনে গণিত ভালো লাগত তাঁর। আর কলেজে উঠে পদার্থ ভালো লাগত। এ কারণে তিনি প্রকৌশলী হওয়ার চিন্তা করতেন। আল্লাহ তাঁর আশা পূরণ করেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। বয়সে দুই মিনিটের ছোট যাহরা তাসনীম বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম চিকিৎসক হওয়ার। চিকিৎসক হয়ে সমাজের সুবিধাবঞ্চিত রোগীদের সেবা করতে চাই। দেশবাসী সবার কাছে দোয়াপ্রার্থী। আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।’

যারীন-যাহরার মা চায়না আক্তার প্রথম আলোকে বলেন, ‘ছোটবেলা থেকেই যারীন ইঞ্জিনিয়ার আর যাহরা ডাক্তার হতে চেয়েছিল। আল্লাহর অশেষ রহমত এবং মেয়েদের চেষ্টা ও পরিশ্রমে স্বপ্ন পূরণ হতে চলেছে।’ সূর্য তরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা বিজ্ঞানের শিক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘ওদের আমি গণিত পড়িয়েছি। ওরা আমাদের বিদ্যালয়ের গর্ব। দোয়া করি, ওরা বড় হয়ে ভালো মানুষ হবে। দেশ ও দশের সেবা করবে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরপ্রথমবার আলাদা হচ্ছেন দুই বোন-এক বোনের বুয়েটে আরেকজনের মেডিকেলে ভর্তির সুযোগ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে

by সমাচার ডেস্ক
জুলাই ২৮, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন প্রথম সেমিফাইনালের শেষ মুহুর্তে ১০ মিনিট বাকী থাকতে টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন রেজা পাস থেকে চমৎকার শটে স্টাইকার সৌরভ দেওয়ানের শট নাগরপুরের জাল র্স্পশ...

মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

by সমাচার ডেস্ক
জুলাই ২৮, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তাটি টেকি নাগবাড়ী রাস্তা হতে টেকীপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন হয়ে মীর রিপনের বাড়ী পর্যন্ত নবনির্মিত একটি রাস্তার...

সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

by সমাচার ডেস্ক
জুলাই ২৮, ২০২৬
0

টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের...

মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা

মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড

by সমাচার ডেস্ক
জুলাই ২৮, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ অভিযানে...

ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আগুনে ধ্বংস

ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আগুনে ধ্বংস

by সমাচার ডেস্ক
জুলাই ২৭, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।...

Next Post
ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে-নিহত ১

ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে-নিহত ১

সর্বশেষ সংবাদ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে

জুলাই ২৮, ২০২৬
মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

জুলাই ২৮, ২০২৬
সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা

মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড

জুলাই ২৮, ২০২৬
ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আগুনে ধ্বংস

ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আগুনে ধ্বংস

জুলাই ২৭, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?