৩০ জানুয়ারি, শুক্রবার ছায়ানীড় পল্লীর সোফিয়া মান্নান মেমোরিয়াল পাঠাগার মিলনায়তনে গ্রন্থের প্রকাশনা ও সবংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিন্সিপাল সুকুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি মাহমুদ কামাল।
বিশেষ অতিথি ছিলেন খন্দকার নিপুণ হোসাইন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, টাঙ্গাইল; কবি তরুণ ইউসুফ,শিক্ষক ও সংগঠক। অনুষ্ঠানে শেফালী দাস রচিত ‘আলো আমার আলো’; এড. আল রুহী রচিত ‘নজরুলের রাজনীতি ও সন্ত্রাসবাদী আন্দোলনে ভূমিকা’; মো. রুহুল আমীন রচিত ‘উন্নয়ন ভাবনা: প্রেক্ষিত বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখকদের সবংর্ধনা প্রদান করা হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক মো. মোখলেছুর রহমান; শিক্ষক ও প্রাবন্ধিক ড. আলী রেজা, শিশু সাহিত্যিক ও সংগঠক কাশীনাথ মজুমদার পিংক্।ু তারুণ্য তাওহীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান ও ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অ্যধাপক মো. লুৎফর রহমান। বক্তাগণ তিনটি বই নিয়ে আলোচনা করেন এবং ছায়ানীড়ের কাজের ভূয়সী প্রশংসা করেন।











