সোমবার, মে ১১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা ঘাটাইল

ঘাটাইলের রাজনীতিতে হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

হাঁস প্রতীক ঘিরে তৈরি হচ্ছে পরিবর্তনের প্রত্যাশা

by সমাচার ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬
in ঘাটাইল, টাঙ্গাইল জেলা, দেশ জুড়ে, রাজনীতি, লিড নিউজ
A A
ঘাটাইলের রাজনীতিতে হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

ঘাটাইলের রাজনীতিতে হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠলেও সেই উত্তাপের মধ্যেই নতুন এক ইতিহাসের পথে এগিয়ে চলেছেন আইনিন নাহার নিপা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে তিনি যে লড়াই শুরু করেছেন তা এখন আর শুধু একটি নির্বাচন নয় এটি হয়ে উঠেছে সাহস, আত্মবিশ্বাস ও নারীর ক্ষমতায়নের এক জীবন্ত প্রতীক।

ঘাটাইলের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমন দৃঢ় অবস্থান নিয়ে ভোটের মাঠে সক্রিয় হয়েছেন যা সাধারণ ভোটারদের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়েছে। প্রচলিত রাজনৈতিক হিসাব-নিকাশকে চ্যালেঞ্জ জানিয়ে নিপা প্রমাণ করে দিচ্ছেন নেতৃত্ব শুধু দলীয় পরিচয়ে নয় ব্যক্তিত্ব ও মানুষের ভালোবাসায় গড়ে ওঠে।

আরও পড়ুন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় যেখানে নারী প্রার্থীদের এগিয়ে চলা বরাবরই কঠিন সেখানে আইনিন নাহার নিপা সেই সব বাধাকে অগ্রাহ্য করে বীরদর্পে সামনে এগিয়ে যাচ্ছেন। তার প্রচারণার ধরন মানুষের সাথে সরাসরি যোগাযোগ, সাধারণ ভোটারদের কথা মনোযোগ দিয়ে শোনা সবকিছুতেই রয়েছে এক ধরনের আন্তরিকতা যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। হাট-বাজার, পাড়া-মহল্লা, উঠান বৈঠক কিংবা পথসভা সবখানেই তাকে ঘিরে থাকছে মানুষের কৌতূহল ও আগ্রহ। অনেক ভোটারই বলছেন নিপা কোনো দূরের রাজনীতিক নন তিনি তাদেরই একজন।

ঘাটাইলের সাধারণ মানুষ সহজেই তাকে আপন করে নিচ্ছেন কারণ তিনি কথা বলেন চোখে চোখ রেখে, প্রতিশ্রুতি দেন দায়িত্ববোধ থেকে। ভোটারদের মতে নারী প্রার্থী হয়েও তিনি মাঠে নামতে পিছপা হননি বরং দলীয় হেভিওয়েট পুরুষ প্রার্থীদের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছেন। তার সাহসী অবস্থান, স্পষ্ট বক্তব্য এবং নির্ভীক চলাফেরা ভোটের রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে নিপাকে নিয়ে দেখা যাচ্ছে আলাদা উচ্ছ্বাসএ তারা মনে করছেন নিপার বিজয় মানে তাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হওয়া।

আইনিন নাহার নিপা বারবারই বলে আসছেন রাজনীতি তার কাছে ক্ষমতার সিঁড়ি নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জয়ী হলে প্রথম থেকেই তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে নির্ভয়ে নির্ধায় পাশে থাকবেন। কোনো রাজনৈতিক দেয়াল দলীয় সংকীর্ণতা কিংবা ব্যক্তিগত স্বার্থ মানুষের অধিকার থেকে তাকে দূরে সরাতে পারবে না। এই অঙ্গীকারই তাকে ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে। অনেকেই বলছেন নিপার কথায় রাজনীতির চেনা বুলি নেই আছে বাস্তবতার ছাপ ও দায়বদ্ধতার সুর।

ভোটের প্রচারণায় ঘাটাইল এখন মুখর, জনসভা, মাইকিং আর স্লোগানের ভিড়। ঠিক সেই ভিড়ের মধ্যেই আইনিন নাহার নিপা আলাদা করে নজর কাড়ছেন তার শান্ত কিন্তু দৃঢ় উপস্থিতিতে। হাঁস প্রতীকটি এখন শুধু একটি নির্বাচন চিহ্ন নয় অনেকের কাছে তা হয়ে উঠেছে পরিবর্তনের প্রতীক। সাধারণ ভোটাররা মনে করছেন এই প্রতীক ঘিরেই তৈরি হচ্ছে এক নতুন ইতিহাসের সম্ভাবনা। চায়ের দোকান থেকে শুরু করে কৃষকের মাঠ, তরুণদের আড্ডা থেকে শুরু করে গৃহিণীদের আলোচনায় সবখানেই নিপার নাম ঘুরে ফিরে আসছে।

স্থানীয়রা বলছেন নিপার বড় শক্তি তার সাহসী কর্মকাণ্ড। তিনি প্রশ্ন তুলতে জানেন, অন্যায় দেখলে প্রতিবাদ করতে জানেন, আবার সমাধানের পথও দেখান। এই গুণগুলোই তাকে ভোটারদের কাছে দ্রুত গ্রহণযোগ্য করে তুলেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। যারা বিশ্বাস করে রাজনীতি মানেই কেবল পুরোনো মুখ আর পুরোনো প্রতিশ্রুতি নয় রাজনীতির মানে বদলানো সম্ভব।

ঘাটাইলের রাজনীতিতে আইনিন নাহার নিপার এই উত্থান অনেক হিসাব পাল্টে দিচ্ছে। স্বতন্ত্র নারী প্রার্থী হয়েও তিনি যে আত্মবিশ্বাসের সাথে ভোটের মাঠে দাঁড়িয়ে আছেন তা সাধারণ ভোটারদের মনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। অনেকেই প্রকাশ্যে বলছেন যদি ইতিহাস রচনা হয় তবে সেই ইতিহাসের প্রথম পাতায় নিপার নামই থাকবে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে ঘাটাইলের মানুষ শুধু একজন প্রার্থীকে নয় একটি সাহসী বার্তাকেই সমর্থন জানাতে প্রস্তুত। আইনিন নাহার নিপা সেই বার্তারই নাম যিনি প্রমাণ করতে চলেছেন সাহস আর মানুষের ভালোবাসা থাকলে ইতিহাস গড়া অসম্ভব নয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি EDGE প্রোগ্রামের ১৭তম থেকে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সকল ব্যাচের সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।...

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় করা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারী (৭৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেফতার করে।...

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইল ভূঞাপুরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করার অভিযোগে ভূঞাপুরে বাহাদিপুর ভাই-বন্ধু ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার দুপুরে...

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলে ভূঞাপুরে হাসান নামে একজন মাদক কারবারী ও তার সহযোগি সুমন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।...

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

 টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু হয়েছে।  মৃত্যুবরণকারী  নারীর নাম ভোলা রানী দাস সে পৌরসভার চারালজানি এলাকার  মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। তিনি  মধুপুর পৌর সভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী...

Next Post
টাঙ্গাইলে শাহীন ইসলামিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

টাঙ্গাইলে শাহীন ইসলামিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

সর্বশেষ সংবাদ

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মে ১১, ২০২৬
বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

মে ১১, ২০২৬
ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

মে ১১, ২০২৬
ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

মে ১১, ২০২৬
মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

মে ১১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?