টাঙ্গাইলের নাগরপুরে সাপের কামড়ে শাকিল নামের (১৭) বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে| বুধবার (৮ জুলাই) উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামে এ ঘটনাটি ঘটে| সে ওই গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে|
শাকিলের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) বিকেল ৪ টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে টয়লেটে গেলে ভিতরে পা দেওয়ার সাথে সাথে ছোবল দেয় বিষাক্ত সাপ|
সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত শাকিলকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন| সেখানে প্রাথমিক চিকিৎসার পর শাকিলের অবস্থার অবনতি হলে উন্ননত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়| হাসপাতালে নেওয়ার পথেই শাকিলের মৃত্যু হয় বলে জানান স্বজনেরা|
চাচাতো দাদা আমিনুর জানান, দুই ভাইয়ের মধ্যে শাকিব বড়| শাকিল ৮ম শ্রেণী পর্যন্ত লোখা পড়া করেছিল| শাকিলের বিদেশে যাবার কথা ছিলো বলেও তিনি জানান|











