টাঙ্গাইলের নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে| সোমবার (১ জুন) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়|
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলু| এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন||
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়| দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক|










