টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়ন পরিষদের ৩শ ২৩ জন অসহায় দু:স্থ উপকার ভোগীর মাঝে মাথাপিছু ৩০ কেজি করে বিডব্লিউবির চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১মার্চ) সকালে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধোপাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা প্রণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা: তৌহিদুল হোসেন ।
এসময় ধোপাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমানসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।











