ইমাম হাসান সোহান: ” অগ্নিযোদ্ধাদের একটাই পণ নিরাপদ রাখবো সম্পদ ও জীবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২০ মে বুধবার সকাল দশটায় ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এ ।
স্টেশন অফিসার মোঃ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান । এছাড়াও ধনবাড়ী থানার এস আই ফিরোজ আহমেদ, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সহ অনেকেই উপস্থিত ছিলেন ।











