টাঙ্গাইলের দেলদুয়ারে অভিভাবক সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এর ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. আ. সামাদ। পরে দুপুর ১২ টায় প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন/বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন। এসময় অত্রবিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ আক্তার, সিফাতুন জান্নাত বিথী, রুবেল আহমেদ, সুমী, জহুরা আক্তার সহ সকল অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এ মূল্যায়ন পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অত্র বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক তাদের শিক্ষার্থীদের অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করে থাকেন এবং বিভিন্ন পরীক্ষা এবং প্রতিযোগীতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সহায়তা করেন।











