বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা ঘাটাইল

দিশাহারা কৃষক আব্দুলের পাশে ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন উর্মি

ঋণ করে ফলানো তিন বিঘা জমির পাকা ধান পুড়ে ছাই

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬
in ঘাটাইল, লিড নিউজ
A A
দিশাহারা কৃষক আব্দুলের পাশে ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন উর্মি

দিশাহারা কৃষক আব্দুলের পাশে ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন উর্মি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রামে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া রহস্যজনক আগুনে নিঃস্ব হয়ে গেছেন মোহাম্মদ আব্দুল নামের এক প্রান্তিক কৃষক।

ঋণ-দেনা করে সারা বছর তিল তিল করে ফলানো তিন বিঘা জমির পাকা ধান এক রাতের ব্যবধানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে স্বপ্নের ফসল পুড়ে যাওয়ার পর এখন অথই জলে পড়েছেন এই কৃষক। কীভাবে ঋণ শোধ করবেন আর কীভাবে সংসার চালাবেন—এই চিন্তায় তার পাগলপ্রায় অবস্থা। ঘটনাটি গত সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতের। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোহাম্মদ আব্দুল (যিনি ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে) তিন বিঘা জমির পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য ক্ষেতেই সুন্দর করে স্তূপ করে রেখেছিলেন। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সেই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে সব পুড়ে ভস্ম হয়ে যায়।

আরও পড়ুন

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আ/ গু/ ন

টাঙ্গাইল শহরে পানসী হোটেল এন্ড রেস্টুরেন্টে চুরি

গভীর রাতে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আব্দুল দ্রুত ছুটে যান। কিন্তু ততক্ষণে তার সব শেষ। ঘটনাস্থলে পৌঁছে নিজের চোখের সামনে সোনালী ফসলকে পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। আক্ষেপ করে তিনি জানান, অনেক ধার-দেনা করে এই চাষাবাদ করেছিলেন। বাড়িতে তোলার আগেই দুর্বৃত্তরা তার মুখের গ্রাস কেড়ে নিল। কে বা কেন এমন নৃশংসতা চালালো, তা তিনি বুঝে উঠতে পারছেন না। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে সহযোগিতা ও বিচার দাবি করেন।

এদিকে অসহায় ও ক্ষতিগ্রস্ত এই কৃষকের মর্মান্তিক দুর্দশার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুলের সঙ্গে কথা বলেন, তার কষ্টের কথা শোনেন এবং তাকে শান্তনা দেন।

কৃষক আব্দুলের এই দুঃসময়ে তার পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় তাকে এক বস্তা ডিএপি সার, এক বস্তা পটাশ সার, ১০ কেজি বোরো ধানের বীজ, ৫ কেজি সরিষার বীজ, কিছু শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এই পরিদর্শনে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমীন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুন্নাহার কনা প্রমুখ। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একদিকে আগুনে পুড়ে কৃষকের সারা বছরের স্বপ্ন ও সম্বল ছাই হয়ে যাওয়ার বেদনা, অন্যদিকে উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক সহায়তা কিছুটা হলেও তাকে ঘুরে দাঁড়ানোর নতুন আশা জুগিয়েছে। তবে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, এই জঘন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক। দ্রুত আগুন দেওয়ার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো কৃষকের স্বপ্ন এভাবে পুড়ে না যায়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আ/ গু/ ন

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার লাউহাটী গ্রামে এ ঘটনা ঘটে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ...

টাঙ্গাইল শহরে পানসী হোটেল এন্ড রেস্টুরেন্টে চুরি

টাঙ্গাইল শহরে পানসী হোটেল এন্ড রেস্টুরেন্টে চুরি

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬
0

টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অবস্থিত 'পানসী হোটেল এন্ড রেস্টুরেন্ট' নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক বুধবার দুপুরে মুহাম্মদ আল হেলাল মাছুদ...

ঘাটাইলে নূরানী স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিচ্ছে প্রায় ৮ হাজার শিক্ষার্থী

ঘাটাইলে নূরানী স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিচ্ছে প্রায় ৮ হাজার শিক্ষার্থী

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬
0

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত নূরানী স্কলারশিপ-২০২৬-এর ঘাটাইল কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ঘাটাইল বাইতুন নূর কওমি মাদ্রাসায় এ...

গোপালপুরে বিসিডিএসের ঝাওয়াইল ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

গোপালপুরে বিসিডিএসের ঝাওয়াইল ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬
0

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে লিয়াকত আলী সরকার সভাপতি ও মো. হারুন অর রশিদ সাধারণ সম্পাদক...

ধনবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ধনবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬
0

" কৃষিই সমৃদ্ধি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও...

Next Post
টাঙ্গাইল শহরে পানসী হোটেল এন্ড রেস্টুরেন্টে চুরি

টাঙ্গাইল শহরে পানসী হোটেল এন্ড রেস্টুরেন্টে চুরি

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আ/ গু/ ন

নভেম্বর ১৮, ২০২৬
টাঙ্গাইল শহরে পানসী হোটেল এন্ড রেস্টুরেন্টে চুরি

টাঙ্গাইল শহরে পানসী হোটেল এন্ড রেস্টুরেন্টে চুরি

নভেম্বর ১৮, ২০২৬
দিশাহারা কৃষক আব্দুলের পাশে ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন উর্মি

দিশাহারা কৃষক আব্দুলের পাশে ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন উর্মি

নভেম্বর ১৮, ২০২৬
ঘাটাইলে নূরানী স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিচ্ছে প্রায় ৮ হাজার শিক্ষার্থী

ঘাটাইলে নূরানী স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিচ্ছে প্রায় ৮ হাজার শিক্ষার্থী

নভেম্বর ১৮, ২০২৬
গোপালপুরে বিসিডিএসের ঝাওয়াইল ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

গোপালপুরে বিসিডিএসের ঝাওয়াইল ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

নভেম্বর ১৮, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?