বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শামীম খানশূর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি বাসাইল পৌরসভার জড়াশাহীবাগ এলাকার ওয়াজেদ আলী খানশুরের ছোট ভাই। চাচার অসুস্থতার খবর শুনে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।











