টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ওয়ান ক্লাব (২-২) গোলে ফিফটি ক্লাবের সাথে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। গোলদাতা ফিফটি ক্লাবের পক্ষে সৈয়দ বেল্লাল ও পিনাকি দে এবং ওয়ান ক্লাবের দুলাল ২টি গোল করে।
টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্ট শুরু
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেহগড়ি ক্লাবের সভাপতি তপন ভট্টাচার্য। এতে প্রধান অতিথি ছিলেন শতায়ু অঙ্গনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, উদ্বোধক শতায়ু অঙ্গনের সাধারণ সম্পাদক আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রভাত ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ তারেক খান জুয়েল, প্রভাষক অনীক রহমান বুলবুল, আব্দুল খালেক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নুর এ আলম ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন আয়োজক ফোরটি আপ ব্রাদার্সের সদস্য সচিব ইফতেখারুল অনুপম।
ডাবল লীগ পদ্ধতির এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- ওয়ান ক্লাব, টেন ক্লাব, ফিফটি ক্লাব ও হানডেট ক্লাব। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল আগামী (২৪ জানুয়ারী) ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। শনিবার (৩০ নভেম্বর) সকালের খেলায় অংশ নিবে টেন ক্লাব বনাম হানডেট ক্লাব।
শোকবার্তা: দৈনিক টাঙ্গাইল সমাচার ধনবাড়ী উপজেলা সংবাদদাতা ও ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এর মাতা নিউইয়র্কে বাংলাদেশ সময় ৩১ মে ভোররাত ০২:৩০ টার...
যুব সমাজকে নেশা ও মাদক থেকে দূরে রাখতে এবং পাঠাগারের গুরুত্ব অপরিসীম| সেই সাথে স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় দু:স্থদের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করে যাবে আব্দুল মতিন...
ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। সরকারের পক্ষে লেখার কোন প্রয়োজন নেই। কিন্তু বস্তুনিষ্ঠভাবে...