বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে ৫ মামলায় দেড় হাজার আসামি

by সমাচার ডেস্ক
জুলাই ২৮, ২০২৪
in টাঙ্গাইল জেলা, লিড নিউজ
A A
টাঙ্গাইলে ৫ মামলায় দেড় হাজার আসামি

টাঙ্গাইলে ৫ মামলায় দেড় হাজার আসামি

নিজস্ব প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইলে ৩টি পুলিশ বক্স ও ৭টি গাড়ি ভাঙচুর এবং ২৮ জন পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ সব ঘটনায় পৃথক পাঁচটি মামলা দায়ের হয়েছে।

টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী থানায় পুলিশ বাদি হয়ে এসব মামলা করে। মামলায় ১১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। তবে এসব ঘটনায় কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ জুলাই শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় আন্দোলনকারীরা শহরের নিরালা মোড় ও কুমুদিনী কলেজ গেইট মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে। এছাড়াও মধুপুরে একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

পুলিশ সূত্র জানায়, সদর থানার এসআই আরিফ রব্বানী বাদী হয়ে গত ১৯ জুলাই রাতে নাম না জানা ৩০০ জনকে আসামি করে মামলা করেন। কালিহাতীতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কালিহাতী থানার এসআই ইমাম হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২০০ জনের বিরুদ্ধে গত ১৯ জুলাই মামলা করেন। ঘাটাইলে পুলিশের উপর হামলার অভিযোগে ২২ জুলাই পুলিশ সদস্য বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। মধুপুর থানায় ১৯ জুলাই এসআই মো. ফরহাদ হোসেন বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। ধনবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে ১৯ জুলাই এসআই জহিরুল ইসলাম মামলা করেন। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ছালাম মিয়া বলেন, আন্দোলনকারীরা হামলা ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। এছাড়াও ৬ জন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাগুলো তদন্ত করা হচ্ছে। রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪জনসহ এখন পর্যন্ত ১৮৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার গোলাম সবুর বলেন, পুলিশ বক্স ও গাড়ি ভাঙচুর, পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক মামলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল...

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারন ও শাস্তির দাবিতে...

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে...

টাঙ্গাইলে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি এবং মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার সকালে কুমুদিনী সরকারি কলেজের উদ্যোগে শহরের পৌর উদ্যোন থেকে র‌্যালি বের হয়| র‌্যালিটি...

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

by সমাচার ডেস্ক
আগস্ট ১১, ২০২৬
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, এর আগে এমপি নির্বাচিত হয়েছে, সরকার নির্বাচিত হয়েছে, শাসক হয়েছে। আর এই নির্বাচনে এমপি হবে, মন্ত্রী হবে কিন্তু শাসক হবে না।...

Next Post
ফেসবুক-ইউটিউব চালু হবে বিকেলে: প্রতিমন্ত্রী পলক

ফেসবুক-ইউটিউব চালু হবে বিকেলে: প্রতিমন্ত্রী পলক

সর্বশেষ সংবাদ

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

আগস্ট ১৩, ২০২৬
নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

আগস্ট ১৩, ২০২৬
টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

আগস্ট ১৩, ২০২৬
সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

আগস্ট ১৩, ২০২৬
টাঙ্গাইলে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

আগস্ট ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?