নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে সোমবার (২৬ আগষ্ট) সনাতন হিন্দু ধর্মাবলবীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে টাঙ্গাইল শ্রীশ্রী বড় কালীবাড়ির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে কালীবাড়ি প্রাঙ্গন হতে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় কালিবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টুসহ হিন্দু ধর্মাবল্বী নারী-পুরুষরা অংশ নেন। শোভাযাত্রা শেষে পুজাচ্চর্না অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার...











