মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে টাঙ্গাইলে মায়ের ঘর ২০২৬ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে ৯ জানুয়ারী শুক্রবার টাঙ্গাইল জেলা শিশু একাডেমি মিলনায়তনে ।
আনন্দ শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, পুথি পাঠ, নাচ, গান, আলোচনা, সম্মাননা ও সনদ প্রদান সহ দিনভর নানা উৎসব মুখর আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা ।
প্রখ্যাত গীতিকার ও সুরকার ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি বাদল চৌধুরী । জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ এবং কবি শারীয় রত্নার উপস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরপি-মেডিসিন ডাঃ মোঃ কামরুজ্জামান ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আরিফুর রহমান ।











