গত ২০ সেপ্টেম্বর বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬ উপলক্ষে পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়তে টাঙ্গাইলের তরুণরা কমিউনিটিভিত্তিক পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমকে প্লাস্টিক বর্জ্য হ্রাস, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং দৈনন্দিন আচরণে ইতিবাচক পরিবর্তনের বাস্তব উদ্যোগে রূপ দেওয়াই ছিল এসব কার্যক্রমের মূল লক্ষ্য।

ইউএনডিপি বাংলাদেশ, দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় প্লাস্টিকস সার্কুলারিটি প্রজেক্ট বাস্তবায়ন করছে। প্রকল্পটির লক্ষ্য তিনটি শহরে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং একটি কার্যকর সার্কুলার অর্থনীতি এগিয়ে নেওয়া। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।
টাঙ্গাইল শহরে ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই উদ্যোগ বাস্তবায়িত হয়। টাঙ্গাইলের ছয়টি যুব সংগঠন ও ক্লাব—ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন, গ্রিন ক্লাব, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার (IYCM)-টাঙ্গাইল, বাতিঘর আদর্শ পাঠাগার এবং বায়োডাইভার্সিটি কনজারভেশন ক্লাব (BCC)—স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষার্থী, তরুণ, ব্যবসায়ী ও অন্যান্য অংশীজনদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
প্রচলিত একদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমের বাইরে গিয়ে এই উদ্যোগে দৈনন্দিন বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব ও দীর্ঘস্থায়ী পরিবর্তন উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কার্যক্রমের মধ্যে ছিল পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান, বর্জ্য পৃথকীকরণ, সচেতনতামূলক প্রচারণা, স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের (Single-use Plastic) বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান, জনসাধারণের অঙ্গীকার গ্রহণ, সৃজনশীল কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা।
এই উদ্যোগের মূল বার্তা ছিল “Clean Today, Change Tomorrow – Youth in Action for a Cleaner Community”—অর্থাৎ “আজ পরিচ্ছন্ন করি, আগামীকাল পরিবর্তন করি – পরিচ্ছন্ন কমিউনিটি গড়তে তরুণদের উদ্যোগ”। এর মাধ্যমে তুলে ধরা হয় যে, পরিবেশ রক্ষার কার্যক্রম শুধু জনপরিসর পরিষ্কার করার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের দৈনন্দিন আচরণ ও কমিউনিটির বর্জ্য ব্যবস্থাপনা চর্চায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
যুব সংগঠনগুলো স্থানীয় ব্যবসায়ী, সরকারি প্রতিনিধি ও কমিউনিটির বিভিন্ন অংশীজনকেও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে। চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম এবং তরুণদের নেতৃত্বাধীন প্রচারণা পরিবেশবান্ধব বার্তাগুলোকে আরও দৃশ্যমান করে তোলে এবং কমিউনিটির বৃহত্তর অংশের অংশগ্রহণে উৎসাহ জোগায়।
এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে প্লাস্টিক সংগ্রহ ও পুনর্ব্যবহার ব্যবস্থার সরাসরি সংযোগ তৈরি করা। কার্যক্রম চলাকালে সংগ্রহ করা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক, পলিথিন এবং অন্যান্য পুনরুদ্ধারযোগ্য উপকরণ পৃথক করে প্লাস্টিক সংগ্রহ ও পুনর্ব্যবহারের সঙ্গে যুক্ত প্রকল্পের উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়। এর ফলে কমিউনিটি পরিচ্ছন্নতা, বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধার এবং সার্কুলার অর্থনীতির মধ্যে একটি বাস্তব সংযোগ তৈরি হয়।
অংশগ্রহণকারী সংগঠনগুলোর কার্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে উদ্ভাবন ও সৃজনশীলতা, তরুণ ও কমিউনিটির অংশগ্রহণ, আচরণগত পরিবর্তনের সম্ভাবনা, সার্কুলার সমাধানের বাস্তব প্রয়োগ, বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা, অংশীজন সম্পৃক্ততা, কার্যক্রমের দৃশ্যমানতা এবং বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের পরেও কার্যক্রম অব্যাহত রাখার সম্ভাবনাকে বিবেচনা করা হয়।
অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে বায়োডাইভার্সিটি কনজারভেশন ক্লাব (BCC)-কে World Cleanup Day Champion 2026 হিসেবে ঘোষণা করা হয়। যুব সম্পৃক্ততা, কমিউনিটিভিত্তিক পরিবেশবান্ধব কার্যক্রমে অবদান এবং সামগ্রিক কার্যক্রমের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সংগঠনটিকে এই সম্মাননা প্রদান করা হয়। এই স্বীকৃতি পরিবেশ সচেতনতাকে বাস্তব কর্মকাণ্ডে রূপ দিতে তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকারই প্রতিফলন।
এই উদ্যোগ টাঙ্গাইলে পরিবেশ সুরক্ষায় তরুণদের নেতৃত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি দায়িত্বশীলভাবে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্পত্তি, কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি, বাস্তবভিত্তিক সার্কুলার সমাধানের প্রসার এবং যুব সংগঠন, কমিউনিটি, ব্যবসায়ী ও স্থানীয় অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদারে অবদান রেখেছে।
বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬-এর মূল বার্তা ছিল—পরিচ্ছন্নতা কোনো একটি দিনের কার্যক্রমে সীমাবদ্ধ নয়। এই উদ্যোগের লক্ষ্য ছিল পরিচ্ছন্ন স্থান তৈরির পাশাপাশি মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন, কমিউনিটির মধ্যে শক্তিশালী অঙ্গীকার এবং বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের পরেও অব্যাহত রাখার মতো বাস্তব পরিবেশবান্ধব উদ্যোগ তৈরি করা।











