নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|
সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় স্থানীয় সম্পৃক্ততায় নারী কর্মপ্রসার প্রকল্প উদ্যোগে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়|
স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মসংস্থান সম্প্রসারণ প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় নারীর অর্থনৈতিক অধিকার,কর্মসংস্থান,সিদ্ধান্তগ্রহণ, উদ্যোক্তা হিসেবে নারীর বিকাশ এবং সমাজে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়| মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,স্থানীয় সম্পৃকতা নারী কর্মজীবি সংস্থার সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসির) অধ্যক্ষ রাশেদুল ইসলাম, প্রকল্প পরিচালক রওশন আরা আক্তার ও আর পি ডি এর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি প্রমুখ|
টিটিসি’র অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম বলেন, আমার টিটিসিতে বিভিন্ন কার্যক্রমের প্রশিক্ষণ দিয়ে থাকি| তবে যারা ফ্যামিলি পার্রশন| তাদের কিন্তু ইমপ্রুভ করতে পারছিনা কারন তারা ফ্যামিলির অনেক দায়িত্ব পালন করে থাকে| তারা সংসারের যাবতীয় কাজ করছে, রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে যাওয়া আসা দায়িত্বপালনে পরিবারকে সমৃদ্ধ করছে| কিন্তু তাদের ফ্রী সময়টুকু ব্যবহার করতে পারছেনা| আমরা সোসাইটির মাধ্যমে এই বিষয়ে পজিটিভভাবে এগুতে চাই| আরো সহজপথ বের করে দিতে চাই| এটা কিন্তু করা সহজ| আমরা তাদেরকে একটি ট্রেনিং মধ্যে রেখে তাদের সহজপথ দেখিয়ে দিতে পারি| এতে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার সমৃদ্ধ হবে|’
লিপি লিলিয়ান রোজারিও বলেন, নারীর ক্ষমতায়ন শুধু নারীদের উন্নয়নের বিষয় নয়, এটি একটি দেশের সামগ্রীক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির গুরত্বপুর্র্ণ অংশ| নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তাদের অধিকার ও সম্ভাবনাকে গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে| তারা আরও বলেন,সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নারীকে কেবল ভুক্তভোগী হিসেবে উপস্থাপন না করে তার সাফল্য,সম্ভাবনা,নেতৃত্ব ও অর্থনৈতিক অবদানও গুরত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন|
মতবিনিময় সভায় টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় পর্যায়ে নারীদের কর্মসংস্থানের সুযোগ,এসব বিষয়ে সংবাদ প্রকাশের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন|










