সোমবার, মে ১৮, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

১৩ মে’র আগে স্বস্তি নেই

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৫
in টাঙ্গাইল জেলা, দেশ জুড়ে, লিড নিউজ
A A
টাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলের মতো চলমান তাপদাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। তীব্র গরমে খেটে খাওয়া মানুষ ও শিশু-বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, চলতি মাসের গত তিনদিনে টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় না থাকায় এবং বৃষ্টিপাত না হওয়ায় তাপদাহ দীর্ঘায়িত হচ্ছে। আগামি ১৩ মে পর্যন্ত বৃষ্টির আভাস না থাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ফলে চলমান গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হাসপাতালগুলোতে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এবং উচ্চ রক্তচাপজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কার্যালয়ে দিনে দুইবার অর্থাৎ সকাল ৬টা ও বিকাল ৩টায় আবহাওয়ার পরিমাপ নির্ধারণ করা হয়। রোববার(১১ মে) বিকাল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। এরআগে ১০ মে(শনিবার) তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ৯ মে (শুক্রবার) টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, এটা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহেরই প্রভাব। বিশেষ করে রাজধানী ঢাকা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর ওপর দিয়ে এখন একটি গ্রীষ্মকালীন উচ্চচাপ বলয় কাজ করছে- ফলে দিনের বেলায় সূর্যের তীব্রতা বাড়ছে এবং তাপমাত্রাও উঠা-নামা করছে।
আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় না থাকায় এবং বৃষ্টিপাত না হওয়ায় তাপদাহ দীর্ঘায়িত হচ্ছে। আগামি ১৩ মে পর্যন্ত বৃষ্টির আভাস না থাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে গরম ও শুষ্ক বায়ু বইছে। ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। আগামি কয়েকদিন টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে ১৩ মে বা তার পর কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে- যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পারে।

সরেজমিনে টাঙ্গাইল শহর এবং আশপাশের উপজেলাগুলোতে রোববার গরমে জনজীবনে স্থবিরতা লক্ষ্য করা গেছে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটাই কম ছিল। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদের অধিকাংশই মাথায় কাপড় বা ছাতা ব্যবহার করছেন। প্রচণ্ড গরমে রিকশাচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষজন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

টাঙ্গাইল সদর উপজেলার দিনমজুর আরিফুল ইসলাম, রাশিদুল হাসান, রিকশা চালক রহিম মিয়া, সারফুল ইসলাম, ব্যাটারী চালিত অটোরিকশা চালক নুরুজ্জামান, খায়রুল আলম, বাসাইল উপজেলার বাসুলিয়ার কৃষি শ্রমিক জামিল, আজগর আলী, নাজমুল আলম সহ অনেকেই জানান, গত তিন দিন ধরে প্রচুর গরম পড়ছে- গরমের প্রচণ্ডতায় দুপুরের পর তারা আর কাজ করতে পারেন না। শরীর ঝিম ঝিম করে- ঘামে কাপড় ভিজে যায়। কিন্তু না খাটলে তো পরিবারের মুখে আহার তুলে দেওয়া হবেনা। তাই কষ্ট হলেও পরিশ্রম করছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খায়রুল হাসান জানান, প্রচণ্ড গরমের কারণে হাসপাতালগুলোতে তাপজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এরমধ্যে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এবং উচ্চ রক্তচাপজনিত রোগী রয়েছে। এসব সমস্যা নিয়ে বর্তমানে সমস্যা প্রতিদিন গড়ে ৩০-৪০ জন রোগী ভর্তি হচ্ছেন। প্রচণ্ড তাপপ্রবাহে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তিনি জানান, গরম থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে কিছু দিকনির্দেশনা দিয়েছে। এই সময়ে পর্যাপ্ত পানি পান করা, সরাসরি রোদে না যাওয়া, হালকা ও সুতির কাপড় পরিধান করা এবং শিশু ও বয়ষ্কদের বিশেষ যত্ন নেওয়া জরুরি।

টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মো. জামাল উদ্দিন জানান, বর্তমানে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামি ২৪-৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এরপর উত্তর-পূর্বাঞ্চল সহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামি ১৩ মে’র আগে টাঙ্গাইলের তাপমাত্রা উঠা-নামার মধ্যে অপরিবর্তিত থাকতে পারে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরটাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

by সমাচার ডেস্ক
মে ১৭, ২০২৬
0

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর...

টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ১৭, ২০২৬
0

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনকল্পে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ মে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে...

বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ১৭, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের...

দৈনিক টাঙ্গাইল সমাচার'- পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক টাঙ্গাইল সমাচার’- পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

by সমাচার ডেস্ক
মে ১৬, ২০২৬
0

নিজস্ব প্রতিবেদক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ করলো টাঙ্গাইল থেকে প্রকাশিত পত্রিকা ‘দৈনিক টাঙ্গাইল সমাচার’। এ উপলক্ষ্যে শনিবার (১৬ই মে) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে...

মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব 'মায়ের ঘর' অনুষ্ঠিত

মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ‘মায়ের ঘর’ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ১৫, ২০২৬
0

ইমাম হাসান সোহান: মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ১৫ মে শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, টাঙ্গাইল এ রবীন্দ্র - নজরুল জয়ন্তী উৎসব '...

Next Post
সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মে ১৭, ২০২৬
টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

মে ১৭, ২০২৬
বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মে ১৭, ২০২৬
দৈনিক টাঙ্গাইল সমাচার'- পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক টাঙ্গাইল সমাচার’- পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে ১৬, ২০২৬
মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব 'মায়ের ঘর' অনুষ্ঠিত

মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ‘মায়ের ঘর’ অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?