ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের ভিক্টোরিয়া রোডস্থ টাঙ্গাইল জেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়|
সংগঠনের সভাপতি আলহাজ্জ মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিল|
বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্জ মোকাদ্দস আলী খান, সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান প্রমূখ| কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্জ মো. নুরুল ইসলাম|











