টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গফুর মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত গফুর উপজেলার মাঝিরা এলাকার সুইকা জর্দারের ছেলে। তিনি অটোরিকশা চালক।
টাঙ্গাইলের মধুপুরে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা।
এদিকে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তবে, তারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে গফুর মিয়া তার অটোরিকশায় যাত্রী নিয়ে মধুপর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছলে মধুপুরগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকসহ রিকশাটি খাদে পড়ে ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে অটোরিকশা চালকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়। আহতরা চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন-এর যৌথ উদ্যোগে বুধবার টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দুটি স্বাস্থ্য ও সুরক্ষা...
টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬মে) উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন...
টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির 'সভাপতি' পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় সখিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি...
‘ভাষা ও কাজ শিখে তবেই বিদেশ যেতে হবে; এর কোনো বিকল্প নেই’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত...