টাঙ্গাইলে ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআারটিএ টাঙ্গাইল সার্কেলের যৌথ উদ্যোগে শিশু একাডেমির হলরুমের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের পরিচালক ‘অডিট ও ল’ যুগ্মসচিব রুবাইয়াৎ ই আশিক, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ মাহতাব উদ্দিন আহমেদ, মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) হারুন অর রশিদ প্রমুখ।
এসময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের পরিচালক ‘অডিট ও ল’ যুগ্মসচিব রুবাইয়াৎ ই আশিক সড়ক দূর্ঘটনা রোধে চালকদের বিভিন্ন নিময় কানুন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি চালকদের সতর্কতার সাথে গাড়ি চালাতে বলেন।
এতে ১৭৫ জন গাড়ি চালককে পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ দেওয়া হয়।











