“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত সুরক্ষায় এগিয়ে আসুন” শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবন পালন হয়েছে| ৯ আগষ্ট (রোববার) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে ট্রাইবাল ওয়েফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, টাঙ্গাইল সদর শাখার আয়োজনে প্রথম মানববন্ধন ও পরে প্রায় ৪০ জনের বহর নিয়ে র্য্যালীটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিত করেন|
টাঙ্গাইল প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধনে ট্রাইবাল ওয়েফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, টাঙ্গাইল সদর শাখার চেয়ারম্যান নিমান রায় বাগদি ছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি অভিরাম দাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাস ও চ্যামেলী রায় বাগদি| মানববন্ধনে উপস্থিত থেকে র্যালীটিকে জোরালো করেছেন সুজন রায় বাগদি, সজীব চন্দ্র রায় বাগদি, পারুলি বাগদি, আল্পনা রায় ও চায়না রায়|
আদিবাসীদের দুভোর্গ লাগবের লক্ষ্যে তাদের লিখিত দাবীগুলো হলো-(১)সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে|(২) আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধাকি স্বীকৃতি দিতে হবে|(৩) রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজা¯^ত্ব আইনের ৯৭(৮) ধারার বাস্তবায়ন করতে হবে| (৪) দখলি শর্তে খাস জমি, বসতভিটা, কবরস্থান, পুকুর আদিবাসীদের নামে প্রদান করতে হবে|(৫)বনায়নের নামে আদিবাসীদের জমি বনবিভাগের দখল ও মামলা, হয়রানি থেকে মুক্ত করতে হবে| (৬) আদিবাসী অধ্যূষিত অঞ্চলে কোন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পূর্বে সরকারকে আদিবাসীদের সাথে আলোচনা করতে হবে|(৭)সকল আদিবাসীদের নিজ¯^ ভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে ও আদিবাসী অধ্যূষিত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে কমপক্ষে একজন করে আদিবাসী শিক্ষক নিয়োগ করতে হবে| (৮) আদিবাসীদের জন্য উচ্চ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ৫% কোটা সংরক্ষণ করতে হবে|(৯) আদিবাসী ও সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে| (১০) বাদপড়া আদিবাসীদের গেজেটে অন্তূভূক্ত করতে হবে|(১১) বর্তমান সরকারের ক্ষমতাশীল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে বর্ণিত আদিবাসিদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে| (১২) সাংস্কৃতিক ঐহিত্য, প্রথা চর্চা ও পুনরুজ্জীবিত করনের অধিকার দিতে হবে| (১৩) স্বাধীন ও পূবাহিত পূর্বক সম্মতি ব্যতীত ছিনিয়ে নেওয়া ভূমি, ভূখন্ড ও সম্পদের পুনরুদ্ধার করতে হবে|
মানববন্ধনের পর সদর উপজেলার ট্রাইবুনাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ র্যালী শেষে এইদাবীগুলি নিয়ে উপজেলা নির্বাহী কার্যালয়ে স্বারকলিপি জমা দেন|











